ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন  মেয়র প্রার্থী আতিকুর রহমান শাহীন

বারহাট্টায় মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

পুলিশ কমিশনার অজয় নন্দ,পার্ক সার্কাসে সড়ক নিরাপত্তা সপ্তাহ 2026, উদ্বোধন করলেন ।

ঢাকার নবাবগঞ্জে বারুয়াখালী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পীরগাছাকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান শুরু

শ্রীপুরে দল থেকে বহিষ্কার হয়েই দুধদিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায় নিলেন বিএনপি কর্মী

বেড়ায় সুপ্তশিখা প্রতিবন্ধী স্কুলের ২২১ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষার্থীর মাঝে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষচারা বিতরণ

পূর্বনির্ধারিত স্থানেই কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

কটিয়াদীতে রাজনৈতিক সহনশীলতা ও ধর্মীয় সম্প্রীতি জোরদারে পিএফজি’র মতবিনিময় সভা

এ.এস.এম হামিদ হাসান ​কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:-কিশোরগঞ্জের কটিয়াদীতে শান্তি, সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা সুদৃঢ় করতে রাজনৈতিক সহনশীলতা এবং ধর্মীয় সহমর্মিতার গুরুত্ব তুলে ধরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​২৪ জুন (বুধবার) লোহাজুরী ইউনিয়ন পরিষদ হলরুমে ‘দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’-এর সহযোগিতায় কটিয়াদী পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এই সভার আয়োজন করে।

পাড়া মন্ডলভোগ কারিগরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও পিস অ্যাম্বাসেডর মোজাম্মেল হকের সঞ্চালনায় কটিয়াদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও পিস অ্যাম্বাসেডর সৈয়দ মুরছালিন দারাশিকো-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম।

​​প্রধান অতিথির বক্তব্যে কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন,​"রাজনৈতিক ও ধর্মীয় সহনশীলতা একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি"। 

সভাপতির বক্তব্যে বলেন  "মতপার্থক্য থাকলেও সহিংসতা ও বিভাজনের পথ পরিহার করে সহমর্মিতা ও শ্রদ্ধাবোধের সংস্কৃতি গড়ে তুলতে হবে।"

​তিনি আরও যোগ করেন, গুজব, উসকানি ও সাম্প্রদায়িক বিদ্বেষ পরিহার করে পারস্পরিক শ্রদ্ধা, সংলাপ ও সহনশীলতার চর্চা বাড়াতে হবে। ধর্মকে বিভেদের নয়, বরং শান্তি, মানবতা ও ভ্রাতৃত্ববোধের বার্তা ছড়িয়ে দেওয়ার মাধ্যম হিসেবে ব্যবহার করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের মাঠ সমন্বয়কারী মোহাম্মদ আখতারুজ্জামান।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,​মো.মোবারক হোসেন সরকার, সাধারণ সম্পাদক,লোহাজুরী ইউনিয়ন বিএনপি,​মো.জসীম উদ্দিন মেম্বার,সহ-সভাপতি, লোহাজুরী ইউনিয়ন বিএনপি,​মো.তাজুল ইসলাম (খোকন), প্যানেল চেয়ারম্যান, মো.আতাউর রহমান আব্দুল্লাহ,সাংগঠনিক সম্পাদক, লোহাজুরী ইউনিয়ন বিএনপি।

​বিপ্লব উদ্দিন বকুল, সাবেক যুগ্ম আহ্বায়ক, ​মো.রফিকুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক, লোহাজুরী ইউনিয়ন যুবদল,কামরুজ্জামান ভূইয়া, সদস্য, কটিয়াদী পিএফজি,সাংবাদিক মিয়া মোহাম্মদ ছিদ্দিক।

​সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধি, শিক্ষক, পেশাজীবী, যুব প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত থেকে সামাজিক স্থিতিশীলতা রক্ষায় একাত্মতা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

কটিয়াদীতে রাজনৈতিক সহনশীলতা ও ধর্মীয় সম্প্রীতি জোরদারে পিএফজি’র মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ