ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ২৭ জুন ২০২৬

ট্র্যাক্টরে উঠতে গিয়ে  পা পিছলে পড়ে  কিশোর শ্রমিকের মৃত্যু

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিলে বন বিভাগের অভিযানে ৩ হাজার মিটার পাখি শিকারের জাল জব্দ, ৫ হাজার কৃত্রিম বক ধ্বংস

ঝিনাইদহের বারবাজার রেল স্টেশনে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ

চট্টগ্রামে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বোদায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের যাত্রা শুরু, উপকারভোগীদের তথ্য সংগ্রহে ছয় সদস্যের দল

পাঁচবিবির কড়িয়া বাজারে টিউবওয়েল চুরির ৩ বছরেও বসেনি নতুন টিউবওয়েল, ভাঙা ঢালাইয়ে চলছে কেরাম খেলা

পঞ্চগড়ে চুরির অভিযোগে গণপিটুনিতে ৬০ বছর বয়সী ব্যক্তির মৃত্যু

সাংবাদিকদের এখন মানুষ প্রয়োজনে ব্যবহার করে: প্রয়োজন ফুরিয়ে গেলে টিস্যুর মতো ফেলে দেয়।

বাঁশখালীতে গাঁজা সেবনের সময় হাতেনাতে দুই অটোরিকশা চালক আটক ,মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড

মোনতাহেরুল হক আমিন  :বাঁশখালী প্রতিনিধি:- চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুই অটোরিকশা চালককে গাঁজা সেবনের সময় হাতেনাতে আটক করে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) উপজেলার সাধনপুর ইউনিয়নের খাদ্য অফিস সংলগ্ন এলাকায় বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানী আকনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— সাধনপুর ৬নং ওয়ার্ডের মৃত নওশা মিয়ার ছেলে মোঃ শাহেদ (২৬) এবং পালেগ্রাম এলাকার মৃত ওমর ফারুকের ছেলে হারুনুর রশীদ রুবেল (২২)। তারা দুজনই পেশায় অটোরিকশা চালক।

প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গাঁজা সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে একসঙ্গে গাঁজা সেবনের কথা স্বীকার করেন। এছাড়া শাহেদের বিরুদ্ধে পূর্বেও মাদক সেবনের অভিযোগে কারাভোগের তথ্য পাওয়া গেছে।

অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় উভয়কে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানী আকন বলেন, “মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

বাঁশখালীতে গাঁজা সেবনের সময় হাতেনাতে দুই অটোরিকশা চালক আটক ,মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ