ডেইলি বাংল সংবাদ
Post Ads 1
আপডেট : শনিবার, ২০ জুন ২০২৬

বুড়িচংয়ে ৩ হাজার ৩৩০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন

Post Ads 7
সরকারী ডিউটিতে অবহেলা নিজ এলাকায় চাকরী করে আধিপত্য বিস্তার  গেইট কিপার সাইফুলের বিপক্ষে এলাকা বাসীর গণস্বাক্ষর।

নড়াইলের সাতবাড়িয়ার বিরোধে পাটেশ্বরীর মানুষকে জড়ানোর অভিযোগে মানববন্ধন

ধুনটে গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড

চৌকা সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

পীরগাছায় গভীর রাতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, নগদ অর্থ লুটের অভিযোগ

সুনামগঞ্জ জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থার নতুন কমিটির শপথ,সভাপতি গোলাম রব্বানী, সম্পাদক তাজ উদ্দিন

গাইবান্ধায় রামচন্দ্রের অবমাননাসহ বিভিন্ন জায়গায় সনাতনীদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন।

Post Ads 2

চৌকা সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

চৌকা সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ
Post Ads 3

চৌকা সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

Middle Post Content 1

নাজমুল হাসান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে ২০ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিরোধ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

Middle Post Content 2

শনিবার (২০ জুন) ভোরে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্তের ১৭৭/২-এস পিলার এলাকা দিয়ে ভারতের মালদহ জেলার সবদুলপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা ২০ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করলে চৌকা বিওপির বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পুশইনের চেষ্টা প্রতিহত করেন।

Middle Post Content 3

স্থানীয় সূত্রে জানা যায়, পুশইনের চেষ্টাকৃত ব্যক্তিদের মধ্যে ৫ জন পুরুষ, ১১ জন নারী এবং ৪ জন শিশু রয়েছে। বিজিবির বাধার মুখে তারা সীমান্তের জিরো লাইনের ভারতীয় অংশে অবস্থান নেয়।

Middle Post Content 1

সরেজমিনে দেখা গেছে, পুশইন প্রতিরোধে বিজিবির পাশাপাশি শতাধিক স্থানীয় জনতা সহযোগিতা করছে। অপরদিকে সীমান্তের ওপারে বিএসএফ সদস্যদের অবস্থান লক্ষ্য করা যায়।

Middle Post Content 1

চৌকা বিওপির হাবিলদার আশরাফ আলী জানান, পুশইনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তা প্রতিরোধ করে। পরে সকাল ৯টার দিকে বিএসএফের ২০ থেকে ২৫ জন সদস্য পুনরায় তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করলে উভয় বাহিনীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় স্থানীয় জনতা বিএসএফ সদস্যদের ধাওয়া দিলে তারা পিছু হটে।

Middle Post Content 1

এ বিষয়ে মহানন্দা বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, ঘটনাটি নিয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের পর বিএসএফ দুপুর ১২টার দিকে পুশইনের চেষ্টাকৃত নারী, পুরুষ ও শিশুদের নিজ হেফাজতে ফিরিয়ে নেয়।

Middle Post Content 1

সীমান্তে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

Post Ads 5

আপনার মতামত লিখুন

Post Ads 6
Post Ads 10
পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ২০ জুন ২০২৬

চৌকা সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

চৌকা সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

নাজমুল হাসান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে ২০ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিরোধ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

শনিবার (২০ জুন) ভোরে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্তের ১৭৭/২-এস পিলার এলাকা দিয়ে ভারতের মালদহ জেলার সবদুলপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা ২০ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করলে চৌকা বিওপির বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পুশইনের চেষ্টা প্রতিহত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পুশইনের চেষ্টাকৃত ব্যক্তিদের মধ্যে ৫ জন পুরুষ, ১১ জন নারী এবং ৪ জন শিশু রয়েছে। বিজিবির বাধার মুখে তারা সীমান্তের জিরো লাইনের ভারতীয় অংশে অবস্থান নেয়।

সরেজমিনে দেখা গেছে, পুশইন প্রতিরোধে বিজিবির পাশাপাশি শতাধিক স্থানীয় জনতা সহযোগিতা করছে। অপরদিকে সীমান্তের ওপারে বিএসএফ সদস্যদের অবস্থান লক্ষ্য করা যায়।

চৌকা বিওপির হাবিলদার আশরাফ আলী জানান, পুশইনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তা প্রতিরোধ করে। পরে সকাল ৯টার দিকে বিএসএফের ২০ থেকে ২৫ জন সদস্য পুনরায় তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করলে উভয় বাহিনীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় স্থানীয় জনতা বিএসএফ সদস্যদের ধাওয়া দিলে তারা পিছু হটে।

এ বিষয়ে মহানন্দা বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, ঘটনাটি নিয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের পর বিএসএফ দুপুর ১২টার দিকে পুশইনের চেষ্টাকৃত নারী, পুরুষ ও শিশুদের নিজ হেফাজতে ফিরিয়ে নেয়।

সীমান্তে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

ডেইলি বাংল সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ