ডেইলি বাংল সংবাদ
Post Ads 1
প্রকাশ : শনিবার, ২০ জুন ২০২৬

বুড়িচংয়ে ৩ হাজার ৩৩০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন

Post Ads 7
সরকারী ডিউটিতে অবহেলা নিজ এলাকায় চাকরী করে আধিপত্য বিস্তার  গেইট কিপার সাইফুলের বিপক্ষে এলাকা বাসীর গণস্বাক্ষর।

নড়াইলের সাতবাড়িয়ার বিরোধে পাটেশ্বরীর মানুষকে জড়ানোর অভিযোগে মানববন্ধন

ধুনটে গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড

চৌকা সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

পীরগাছায় গভীর রাতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, নগদ অর্থ লুটের অভিযোগ

সুনামগঞ্জ জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থার নতুন কমিটির শপথ,সভাপতি গোলাম রব্বানী, সম্পাদক তাজ উদ্দিন

গাইবান্ধায় রামচন্দ্রের অবমাননাসহ বিভিন্ন জায়গায় সনাতনীদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন।

Post Ads 2

বুড়িচংয়ে ৩ হাজার ৩৩০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন

বুড়িচংয়ে ৩ হাজার ৩৩০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন
Post Ads 3

বুড়িচংয়ে ৩ হাজার ৩৩০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন

Middle Post Content 1

মহিউদ্দিন বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি ।।কুমিল্লার বুড়িচং উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সহায়তায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য মো. জসিম উদ্দিন। এ কর্মসূচির আওতায় উপজেলার ৩ হাজার ৩৩০ জন কৃষকের মাঝে বিভিন্ন ফসলের বীজ, সার, বালাইনাশক, চারা ও অন্যান্য কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণ করা হবে।

Middle Post Content 2

শনিবার (২০ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য মো. জসিম উদ্দিন।

Middle Post Content 3

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. বিল্লাল হোসেন।

Middle Post Content 1

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফুর রহমান, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, কৃষক দলের সভাপতি মো. ছাদেকুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. সাইফুল ইসলাম টিপু, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির বাবুল, মো. আবু নাসের মুন্সী, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. দেলোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নজরুল ইসলাম ভূইয়া, মো. মনির হোসেন, বিআরডিবির চেয়ারম্যান মো. কবির হোসেন ভূইয়া এবং বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম। 

Middle Post Content 1

এছাড়া উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তাসহ বিভিন্ন এলাকার কৃষকরা অনুষ্ঠানে অংশ নেন।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে উপজেলার ৩ হাজার ৩৩০ জন কৃষকের মধ্যে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হবে। এর মধ্যে রোপা আমন ধানের জন্য ১ হাজার ৮০০ জন কৃষক প্রত্যেকে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার পাবেন।

Middle Post Content 1

এছাড়া গ্রীষ্মকালীন হাইব্রিড মরিচ চাষে ৮০ জন কৃষককে ১০ গ্রাম বীজ, ৫ কেজি ডিএপি সার, ৫ কেজি এমওপি সার ও বালাইনাশক, গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে ৭০ জন কৃষককে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার, বালাইনাশক ও বীজতলার পলিথিন দেওয়া হবে।

Middle Post Content 1

অন্যদিকে, গ্রীষ্মকালীন শাকসবজি চাষে ১ হাজার ২০০ জন কৃষককে ৩০০ গ্রাম বীজ, ১৫ কেজি ডিএপি সার ও ১৫ কেজি এমওপি সার, লেবু চাষের জন্য ২০ জন কৃষককে ৫টি করে চারা ও ৩০ কেজি জৈবসার এবং কৃষক ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে আরও ১৬০ জন উপকারভোগীকে ৫টি করে গাছের চারা ও ৩০ কেজি জৈবসার বিনামূল্যে দেওয়া হবে।

Middle Post Content 1

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. জসিম উদ্দিন বলেন, কৃষি খাতকে আরও শক্তিশালী করতে সরকার কৃষকদের জন্য বিভিন্ন ধরনের প্রণোদনা কার্যক্রম বাস্তবায়ন করছে। এসব সহায়তা কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Post Ads 5

আপনার মতামত লিখুন

Post Ads 6
Post Ads 10
পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ২০ জুন ২০২৬

বুড়িচংয়ে ৩ হাজার ৩৩০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

বুড়িচংয়ে ৩ হাজার ৩৩০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন

মহিউদ্দিন বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি ।।কুমিল্লার বুড়িচং উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সহায়তায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য মো. জসিম উদ্দিন। এ কর্মসূচির আওতায় উপজেলার ৩ হাজার ৩৩০ জন কৃষকের মাঝে বিভিন্ন ফসলের বীজ, সার, বালাইনাশক, চারা ও অন্যান্য কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণ করা হবে।

শনিবার (২০ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য মো. জসিম উদ্দিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. বিল্লাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফুর রহমান, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, কৃষক দলের সভাপতি মো. ছাদেকুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. সাইফুল ইসলাম টিপু, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির বাবুল, মো. আবু নাসের মুন্সী, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. দেলোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নজরুল ইসলাম ভূইয়া, মো. মনির হোসেন, বিআরডিবির চেয়ারম্যান মো. কবির হোসেন ভূইয়া এবং বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম। 

এছাড়া উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তাসহ বিভিন্ন এলাকার কৃষকরা অনুষ্ঠানে অংশ নেন।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে উপজেলার ৩ হাজার ৩৩০ জন কৃষকের মধ্যে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হবে। এর মধ্যে রোপা আমন ধানের জন্য ১ হাজার ৮০০ জন কৃষক প্রত্যেকে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার পাবেন।

এছাড়া গ্রীষ্মকালীন হাইব্রিড মরিচ চাষে ৮০ জন কৃষককে ১০ গ্রাম বীজ, ৫ কেজি ডিএপি সার, ৫ কেজি এমওপি সার ও বালাইনাশক, গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে ৭০ জন কৃষককে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার, বালাইনাশক ও বীজতলার পলিথিন দেওয়া হবে।

অন্যদিকে, গ্রীষ্মকালীন শাকসবজি চাষে ১ হাজার ২০০ জন কৃষককে ৩০০ গ্রাম বীজ, ১৫ কেজি ডিএপি সার ও ১৫ কেজি এমওপি সার, লেবু চাষের জন্য ২০ জন কৃষককে ৫টি করে চারা ও ৩০ কেজি জৈবসার এবং কৃষক ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে আরও ১৬০ জন উপকারভোগীকে ৫টি করে গাছের চারা ও ৩০ কেজি জৈবসার বিনামূল্যে দেওয়া হবে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. জসিম উদ্দিন বলেন, কৃষি খাতকে আরও শক্তিশালী করতে সরকার কৃষকদের জন্য বিভিন্ন ধরনের প্রণোদনা কার্যক্রম বাস্তবায়ন করছে। এসব সহায়তা কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডেইলি বাংল সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ