গাইবান্ধায় রামচন্দ্রের অবমাননাসহ বিভিন্ন জায়গায় সনাতনীদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন।
সুনামগঞ্জ প্রতিনিধি:- যুগ পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের প্রতিকৃতির অবমাননা এবং গাইবান্ধাসহ দেশব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয় ও মন্দির গুঁড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখাসহ সনাতন ধর্মাবলম্বীদের অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দের আয়োজনে শহরের ট্রাফিক পয়েন্টে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহন করেন সুনামগঞ্জের কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, ব্রাহ্মণ সংসদ ও সনাতনী যুব সংঘসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠন। ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে জয় শ্রীরাম স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা আলফাত উদ্দিন স্কয়ার ট্রাফিক পয়েন্ট এলাকা।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিমল বনিকের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, বাংলাদেশ চিরকাল সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। কিন্তু একটি কুচক্রী মহল বারবার সনাতনীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেন এবং দেব-দেবীর অবমাননা করে দেশের শান্ত পরিবেশকে অশান্ত করার অপচেষ্টা চালাচ্ছেন। গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির ভাঙার যে হুমকি দেওয়া হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
বক্তারা সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ধর্মীয় স্বাধীনতায় আঘাতকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় সনাতনী সমাজ আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।
এ সময় বক্তব্য রাখেন, ব্রাহ্মণ সংসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুবিমল চক্রবর্তী চন্দন, জেলা কমিটির সভাপতি নারায়ন চক্রবর্তী,সহ-সভাপতি অমিত ভট্রাচার্য্য,সহ-সাধারন সম্পাদক অমর চক্রবর্তী,হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক বিপ্লব কান্তি তালুকদার,লোকনাথ সেবা সংঘের সভাপতি মতিলাল চন্দ, কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুবসংঘের সভাপতি হিমাদ্রি রায় প্রাপ্ত, সৎ সংঘের সভাপতি অ্যাডভোকেট কুশল রাজ পাল। এছাড়াও বক্তব্য রাখেন, সনাতনী যুবসমাজের পক্ষ থেকে রিংকু চৌধুরী, মহিতুষ চৌধুরী ও লিপন বৈদ্যসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শনিবার, ২০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন