ডেইলি বাংল সংবাদ
Post Ads 1
প্রকাশ : শনিবার, ২০ জুন ২০২৬

বুড়িচংয়ে ৩ হাজার ৩৩০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন

Post Ads 7
সরকারী ডিউটিতে অবহেলা নিজ এলাকায় চাকরী করে আধিপত্য বিস্তার  গেইট কিপার সাইফুলের বিপক্ষে এলাকা বাসীর গণস্বাক্ষর।

নড়াইলের সাতবাড়িয়ার বিরোধে পাটেশ্বরীর মানুষকে জড়ানোর অভিযোগে মানববন্ধন

ধুনটে গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড

চৌকা সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

পীরগাছায় গভীর রাতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, নগদ অর্থ লুটের অভিযোগ

সুনামগঞ্জ জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থার নতুন কমিটির শপথ,সভাপতি গোলাম রব্বানী, সম্পাদক তাজ উদ্দিন

গাইবান্ধায় রামচন্দ্রের অবমাননাসহ বিভিন্ন জায়গায় সনাতনীদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন।

Post Ads 2

নড়াইলের সাতবাড়িয়ার বিরোধে পাটেশ্বরীর মানুষকে জড়ানোর অভিযোগে মানববন্ধন

নড়াইলের সাতবাড়িয়ার বিরোধে পাটেশ্বরীর মানুষকে জড়ানোর অভিযোগে মানববন্ধন
Post Ads 3

নড়াইলের সাতবাড়িয়ার বিরোধে পাটেশ্বরীর মানুষকে জড়ানোর অভিযোগে মানববন্ধন

Middle Post Content 1

মো তুহিন মোল্লা নড়াইল প্রতিনিধি :- নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামে দুই পক্ষের বিরোধে পার্শ্ববর্তী পাটেশ্বরী গ্রামের নিরীহ মানুষকে জড়ানোর অভিযোগে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Middle Post Content 2

শনিবার (২০ জুন) দুপুর ১২টার দিকে পাটেশ্বরী গ্রামের ভুক্তভোগী বাসিন্দাদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন পাঁচগ্রাম ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য সেলিম শেখ, স্থানীয় বাসিন্দা আশিকুর রহমান, জাকির হোসেন ও রাসেল ফকিরসহ অন্যান্যরা।

Middle Post Content 3

বক্তারা বলেন, সম্প্রতি সাতবাড়িয়া গ্রামের ফারাজি ও মোল্যা বংশের দুই পক্ষের মধ্যে জমি মাপঝোককে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে সংঘর্ষ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। পরে উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে অভিযোগ তোলে। তবে ফারাজি পক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে পার্শ্ববর্তী পাটেশ্বরী গ্রামের কয়েকজনকে এ ঘটনায় জড়িত বলে দাবি করলেও প্রকৃতপক্ষে তারা এ ঘটনার সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নন।

Middle Post Content 1

ইউপি সদস্য সেলিম শেখ বলেন, সাতবাড়িয়া গ্রামের মোল্যা ও ফারাজি বংশের মধ্যকার জমিজমা সংক্রান্ত বিরোধে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। কিন্তু এ ঘটনাকে কেন্দ্র করে পাটেশ্বরী গ্রামের নিরীহ মানুষকে জড়ানোর চেষ্টা করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে এবং বিভিন্ন দপ্তরে ভিত্তিহীন অভিযোগ দেওয়া হচ্ছে। যারা ঘটনাস্থলে ছিল না, তাদের নামও অভিযোগে যুক্ত করা হচ্ছে। আমরা এ ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানাই।

Middle Post Content 1

মানববন্ধনে উপস্থিত আশিকুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে মানবিক কারণে তারা ঘটনাস্থলে গিয়ে আহতদের হাসপাতালে পাঠাতে সহায়তা করেছিলেন। কিন্তু পরবর্তীতে তাদের মোল্যা বংশের লোক হিসেবে প্রচার করা হচ্ছে এবং মামলায় জড়ানোর চেষ্টা চলছে। তিনি প্রকৃত ঘটনা উদঘাটনে নিরপেক্ষ তদন্ত এবং নিরীহ মানুষকে হয়রানি না করার দাবি জানান।

Middle Post Content 1

মানববন্ধনে বক্তারা বলেন, সাতবাড়িয়া গ্রামের দুই পক্ষের বিরোধের দায় পার্শ্ববর্তী গ্রামের সাধারণ মানুষের ওপর চাপানোর অপচেষ্টা বন্ধ করতে হবে। একই সঙ্গে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

Post Ads 5

আপনার মতামত লিখুন

Post Ads 6
Post Ads 10
পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ২০ জুন ২০২৬

নড়াইলের সাতবাড়িয়ার বিরোধে পাটেশ্বরীর মানুষকে জড়ানোর অভিযোগে মানববন্ধন

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

নড়াইলের সাতবাড়িয়ার বিরোধে পাটেশ্বরীর মানুষকে জড়ানোর অভিযোগে মানববন্ধন

মো তুহিন মোল্লা নড়াইল প্রতিনিধি :- নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামে দুই পক্ষের বিরোধে পার্শ্ববর্তী পাটেশ্বরী গ্রামের নিরীহ মানুষকে জড়ানোর অভিযোগে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) দুপুর ১২টার দিকে পাটেশ্বরী গ্রামের ভুক্তভোগী বাসিন্দাদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন পাঁচগ্রাম ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য সেলিম শেখ, স্থানীয় বাসিন্দা আশিকুর রহমান, জাকির হোসেন ও রাসেল ফকিরসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, সম্প্রতি সাতবাড়িয়া গ্রামের ফারাজি ও মোল্যা বংশের দুই পক্ষের মধ্যে জমি মাপঝোককে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে সংঘর্ষ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। পরে উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে অভিযোগ তোলে। তবে ফারাজি পক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে পার্শ্ববর্তী পাটেশ্বরী গ্রামের কয়েকজনকে এ ঘটনায় জড়িত বলে দাবি করলেও প্রকৃতপক্ষে তারা এ ঘটনার সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নন।

ইউপি সদস্য সেলিম শেখ বলেন, সাতবাড়িয়া গ্রামের মোল্যা ও ফারাজি বংশের মধ্যকার জমিজমা সংক্রান্ত বিরোধে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। কিন্তু এ ঘটনাকে কেন্দ্র করে পাটেশ্বরী গ্রামের নিরীহ মানুষকে জড়ানোর চেষ্টা করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে এবং বিভিন্ন দপ্তরে ভিত্তিহীন অভিযোগ দেওয়া হচ্ছে। যারা ঘটনাস্থলে ছিল না, তাদের নামও অভিযোগে যুক্ত করা হচ্ছে। আমরা এ ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানাই।

মানববন্ধনে উপস্থিত আশিকুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে মানবিক কারণে তারা ঘটনাস্থলে গিয়ে আহতদের হাসপাতালে পাঠাতে সহায়তা করেছিলেন। কিন্তু পরবর্তীতে তাদের মোল্যা বংশের লোক হিসেবে প্রচার করা হচ্ছে এবং মামলায় জড়ানোর চেষ্টা চলছে। তিনি প্রকৃত ঘটনা উদঘাটনে নিরপেক্ষ তদন্ত এবং নিরীহ মানুষকে হয়রানি না করার দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, সাতবাড়িয়া গ্রামের দুই পক্ষের বিরোধের দায় পার্শ্ববর্তী গ্রামের সাধারণ মানুষের ওপর চাপানোর অপচেষ্টা বন্ধ করতে হবে। একই সঙ্গে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

ডেইলি বাংল সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ