ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ০৫ জুলাই ২০২৬

পাথালিয়ায় মেম্বার পদপ্রার্থী শেখ আল-আমিনের উদ্যোগে মশা নিধনের ৬ষ্ঠ পর্ব সম্পন্ন; জনমনে স্বস্তি

সৌদি আরবে ৩ অসাধু জালিয়াতির চক্রের রোশনলে ব্যবসায়ী মিশকাতুল আলা ক্ষতিগ্রস্ত  প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন।

পিয়ারপুর ইউনিয়নে মনোনয়ন নিয়ে স্থানীয় বিএনপির একাংশের আপত্তি, ত্যাগী নেতার দাবি

ডিমলায় সংগঠন থেকে বহিষ্কারের পর  শেফাজুল ইসলামের ক্ষোভ, ‘অন্যায়ের প্রতিবাদ করাই কি অপরাধ?’

পঞ্চগড়ে তরুণ উদ্যোক্তাদের জন্য বড় সুযোগ, মিলবে সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন

কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন কটিয়াদীর মো. রফিকুল ইসলাম

কচুয়ায় বিদায়ী এসিল্যান্ড আবু নাছিরকে সংবর্ধনা, নবাগত এসিল্যান্ড আনিসুর রহমানকে স্বাগতম,

পীরগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল।

বারহাট্টায় আমার গ্রাম আমার শহর প্রকল্পের টয়লেট নির্মাণে অনিয়মের অভিযোগ, হাত দিয়ে টানলেই উঠে আসছে সিমেন্ট ও প্লাস্টার

 ওমর ফারুক আহম্মদ (নেত্রকোণা) প্রতিনিধিঃ  নেত্রকোণার বারহাট্টায় আমার গ্রাম আমার শহর প্রকল্পের টয়লেট নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, অপর্যাপ্ত সিমেন্ট, ত্রুটিপূর্ণ ঢালাই এবং দুর্বল কাঠামোর কারণে উদ্বোধনের আগেই অনেক টয়লেটে ফাটল ও প্লাস্টার খসে পড়ছে। টয়লেটের পিলারে রডের খাঁচা তৈরির পরিবর্তে কোথাও একটি মাত্র রড ব্যবহার করারও অভিযোগ উঠেছে।রডের পরিবর্তে জিআই তার ব্যবহার,  নিম্নমানের কাঠ ও অল্প টিন ব্যবহারের কারণে অনেক টয়লেটের ছাউনি দিয়ে শুরু থেকেই পানি পড়ছে।

সরেজমিনে পরিদর্শনে গেলে দেখা যায়, বেশ কয়েকটি টয়লেটের দেয়াল ও ঢালাইয়ের অংশ হাতের চাপেই ভেঙ্গে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, নদীর বিটবালু ব্যবহার এবং প্রয়োজনের তুলনায় কম সিমেন্ট দেওয়ায় এমনটা হচ্ছে । অনেক উপকারভোগী বাধ্য হয়ে নিজেদের অর্থে অতিরিক্ত দুই থেকে তিন বস্তা সিমেন্ট কিনে দিলেও কাঙ্ক্ষিত মান নিশ্চিত না হওয়ার অভিযোগ উঠেছে। 

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বারহাট্টা উপজেলা শাখা সূত্রে জানা যায়,আমার গ্রাম আমার শহর প্রকল্পের আওতায় সাহতা ইউনিয়নের ডেমুড়া গ্রামে মোট ১৯০ টি টয়লেট নির্মাণের কাজ চলমান রয়েছে। প্রতিটি টয়লেট নির্মাণে ৪৪ হাজার ৯৭৯ টাকা করে ব্যয় ধরে মোট ব্যয়ের পরিমাণ ৮৫ লক্ষ ৪৫ হাজার ৯১০ টাকা।প্রকল্পটি ২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও এখনও অনেক উপকারভোগীর বাড়িতে নির্মাণসামগ্রীই পৌঁছায়নি।

ডেমুরা গ্রামের উপকারভোগী রফিকুল ইসলাম জানান, ঠিকাদার প্রতিষ্ঠানকে নিজের টাকায় সিমেন্ট কিনে দিতে হয়েছে। এরপরও নির্মাণকাজ সন্তোষজনক হয়নি।

স্থানীয় বাসিন্দা শামসুজ্জামান কানন বলেন, এলাকার প্রায় সব টয়লেটের কাজই নিম্নমানের হয়েছে। উদ্বোধনের আগেই অনেকগুলোতে ফাটল দেখা দিয়েছে। আমরা বারবার আপত্তি জানিয়েও কোনো প্রতিকার পাইনি।

এ বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী মো. বিদ্যুৎ মিয়া বলেন, আমরা সর্বাবস্থায় কাজের তদারকি করছি। অনিয়মের কোনো সুযোগ নেই।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বারহাট্টায় আমার গ্রাম আমার শহর প্রকল্পের টয়লেট নির্মাণে অনিয়মের অভিযোগ, হাত দিয়ে টানলেই উঠে আসছে সিমেন্ট ও প্লাস্টার

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ