ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ০৫ জুলাই ২০২৬

উপভোক্তা বিষয়ক দপ্তর আয়োজিত, হর ঘর তিরঙ্গা শোভাযাত্রা ও তিরঙ্গা উৎসব পালিত হল।

মোল্লাহাটে ৪ দলিয় মিলু মিয়া স্মৃতি ফুটবল খেলায় রুপসা নৈহাটি একাডেমী চেম্পিয়ান

নবাবগঞ্জে ফুটবল উন্মাদনা: চ্যাম্পিয়ন ফ্রেন্ডস ক্লাব মদনখালী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় সরকার যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছেন --যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ

৮০তম স্বাধীনতা দিবসের  প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর।

দোকান দখল করে সরিষাবাড়িতে বিএনপির ওয়ার্ড কার্যালয়! এলাকায় উত্তেজনা

অন্য প্রতিষ্ঠানের প্যাকেট ব্যবহার করার অভিযোগে জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা।

ওসমানীনগরে প্রবাসীর জমি দখল করে মার্কেট নির্মাণ থানায় লিখিত অভিযোগ

ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা : সিলেটের ওসমানীনগর উপজেলায় এক প্রবাসীর উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত পৈতৃক জমি জোরপূর্বক দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জমির মালিক দাবি করা প্রবাসী মুহিবুর রহমান (৫৫) ওসমানীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারী উপজেলার দয়ামীর ইউনিয়নের খাগদিওর পূর্বপাড়া গ্রামের মৃত মতছির আলীর ছেলে মুহিবুর রহমান। থানায় দায়ের করা অভিযোগে তিনি বাহরাম খা, ছমছু খা ও জয়নাল খাকে বিবাদী করেছেন।

লিখিত অভিযোগে বলা হয়, দীর্ঘদিন পরিবারের সদস্যরা প্রবাসে থাকার সুযোগে অভিযুক্তরা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত তাদের পৈতৃক সম্পত্তির ৩ শতক জমি দখল করে সেখানে একটি মার্কেট নির্মাণ করেন। দেশে ফিরে বিষয়টি নিয়ে অভিযুক্তদের সঙ্গে কথা বললেও তারা জমি ছেড়ে দিতে অস্বীকৃতি জানান এবং বিভিন্ন সময় হুমকি-ধমকি ও অশালীন আচরণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে একাধিকবার সালিশের উদ্যোগ নেওয়া হলেও কোনো সমাধান হয়নি।

অভিযোগে আরও বলা হয়, গত ৩০ মে ২০২৬ মালিকানাধীন দোকানঘরের ভাড়াটিয়াদের দোকান ছেড়ে দেওয়ার অনুরোধ করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে মুহিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেন। জমির দাবি করলে হত্যা করে লাশ গুম করে ফেলারও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, বিরোধপূর্ণ সম্পত্তিটি সিরাজপুর মৌজার বিএস জেএল নং-১৯৬, খতিয়ান নং-১১৭, দাগ নং-১৩২-এর অন্তর্ভুক্ত ৩ শতক জমি।

এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই সোহেল দেব জানান, অভিযোগের তদন্ত সম্পন্ন হয়েছে। ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে, অভিযুক্ত বাহরাম খা অভিযোগ অস্বীকার করে দাবি করেন, বিরোধপূর্ণ জমিটি তারা বৈধ দলিলের মাধ্যমে ক্রয় করেছেন। থানা সূত্রে জানা গেছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

ওসমানীনগরে প্রবাসীর জমি দখল করে মার্কেট নির্মাণ থানায় লিখিত অভিযোগ

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ