ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ০৮ জুলাই ২০২৬

ব্যারিস্টার রাশিদুলের মানবিক সহায়তায় রাহেলার মুখে হাসি, অশ্রুসিক্ত নয়নে জানালেন কৃতজ্ঞতা

রাজশাহীতে আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে কনসার্ট

উপভোক্তা বিষয়ক দপ্তর আয়োজিত, হর ঘর তিরঙ্গা শোভাযাত্রা ও তিরঙ্গা উৎসব পালিত হল।

মোল্লাহাটে ৪ দলিয় মিলু মিয়া স্মৃতি ফুটবল খেলায় রুপসা নৈহাটি একাডেমী চেম্পিয়ান

নবাবগঞ্জে ফুটবল উন্মাদনা: চ্যাম্পিয়ন ফ্রেন্ডস ক্লাব মদনখালী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় সরকার যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছেন --যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ

৮০তম স্বাধীনতা দিবসের  প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর।

মদনে উপজেলা ও পৌর ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

মোঃ রাসেল আহমেদ মদন (নেত্রকোণা) প্রতিনিধি:- নেত্রকোণার মদন উপজেলা ও পৌর ছাত্রদলের নবগঠিত (আংশিক) কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি দলীয় কার্যালয়ে এসে শেষ হলে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিট থেকে আগত ছাত্রদল, যুবদল ও বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে নবগঠিত কমিটির সভাপতি শামিম হাসান ও সাধারণ সম্পাদক সাইমন আকন্দ লিমনসহ অন্যান্য নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও মালা পরিয়ে বরণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, ছাত্রদল দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। নবগঠিত কমিটির নেতৃত্বে মদন উপজেলা ও পৌর ছাত্রদল আরও সুসংগঠিত হবে এবং শিক্ষা, ঐক্য ও শৃঙ্খলার আদর্শ ধারণ করে সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করবে বলে তারা আশা প্রকাশ করেন।

নবনির্বাচিত সভাপতি শামিম হাসান ও সাধারণ সম্পাদক সাইমন আকন্দ লিমন সংগঠনের প্রতি আস্থা রাখায় কেন্দ্রীয়, জেলা ও উপজেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে সংগঠনকে শক্তিশালী করা, শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করা এবং দলের ঘোষিত কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে তারা সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন সেকুল, সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহী টুটন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সদ্য সাবেক পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুল রহমান মিটুসহ উপজেলা ও পৌর ছাত্রদল, যুবদল এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

মদনে উপজেলা ও পৌর ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ