ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ১১ জুলাই ২০২৬

তারাকান্দায় বালিখাঁ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় এ.এইচ.এম. রফিক, প্রত্যাশা দলীয় সমর্থন

সরিষাবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুকে শোকজ

গাজীপুরে বাইপাস থেকে চন্দ্রা পর্যন্ত গার্মেন্টস শ্রমিক আন্দোলন প্রতিরোধে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, মাঠে বিজিবি

তারাকান্দায় পুলিশের তৎপরতায় নাশকতার চেষ্টা পন্ড, মোটরসাইকেল ও টায়ার উদ্ধার

ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন।

জামালগঞ্জে সার পাচারকারীর হাতে পূনরায় সারের ডিলারশীপ দেয়ায়, বাতিল চেয়ে অভিযোগ দায়ের

বিরহের দিন কাটে স্মৃতির মাচালে, গ্রামের অতীত আজও হৃদয়ে অমলিন

কালাইয়ে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

কালাইয়ে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

পঞ্চগড়ে একই দিনে দুইজন সাপের কামড়ে আহত, একজন হাসপাতালে নিয়ে এলেন কামড় দেওয়া সাপ

 পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ:- পঞ্চগড়ে একই দিনে পৃথক দুটি ঘটনায় সাপের কামড়ে আহত হয়েছেন দুই ব্যক্তি। এর মধ্যে একজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার সময় স্বজনরা তাকে কামড় দেওয়া সাপটিও সঙ্গে নিয়ে যান। সাপটি দেখে চিকিৎসকরা বিষধর বলে শনাক্ত করে দ্রুত এন্টিভেনাম প্রয়োগ করেন।

শনিবার (১১ জুলাই) দুপুরে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, আটোয়ারী উপজেলার চুচুলী বটতলী এলাকার নজরুল ইসলাম (৪৬) নিজ বাড়ির খড়ির ঘরে কাজ করার সময় একটি সাপ তাকে কামড় দেয়। পরে স্বজনরা সাপটিকে মেরে হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসকরা সাপটি পর্যবেক্ষণ করে এটি বিষধর, সম্ভবত কোবরা প্রজাতির বলে ধারণা করেন এবং তাৎক্ষণিকভাবে আক্রান্ত ব্যক্তিকে এন্টিভেনাম প্রদান করেন।

অন্যদিকে, একই দিন বোদা উপজেলার ময়দানদিঘি ইউনিয়নের সরকারপাড়া এলাকার উমর ফারুক (২০) পাটক্ষেতে কাজ করার সময় সাপের কামড়ে আহত হন। পরে তাকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করছেন।

নজরুল ইসলামের বাবা ইউনুস আলী জানান, বাড়ির খড়ির ঘরে কাজ করার সময় হঠাৎ একটি সাপ এসে তার ছেলেকে পায়ে কামড় দেয়। পরে সাপটিকে মেরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দ্রুত চিকিৎসা শুরু করেন। বর্তমানে তার ছেলে সুস্থ রয়েছে।

বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. লুৎফুল কবীর বলেন, শনিবার সাপে কাটা দুইজন রোগী হাসপাতালে এসেছিলেন। তাদের মধ্যে একজনকে বিষধর সাপ কামড় দেওয়ায় তাকে এন্টিভেনাম দেওয়া হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন। অপর রোগীকেও পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

পঞ্চগড়ে একই দিনে দুইজন সাপের কামড়ে আহত, একজন হাসপাতালে নিয়ে এলেন কামড় দেওয়া সাপ

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ