ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ১২ জুলাই ২০২৬

দোয়ারাবাজারে ফেক আইডির তাণ্ডব অপপ্রচারে বিপন্ন জনজীবন, দিশেহারা ভুক্তভোগীরা

দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তরে ১০ টাকায় পন্য  পৌঁছে দিচ্ছে ডাক বিভাগের স্পিড পোস্ট সেবা।

অভূতপূর্ব সম্মাননায় ভাসলো চ্যাম্পিয়ন কুমিল্লা: জাতীয় ক্রিকেটে ইতিহাস গড়া বীরদের নাগরিক সংবর্ধনা

নওগাঁয় হঠাৎ চালের বাজারে আগুন

নওগাঁয় হঠাৎ চালের বাজারে আগুন

কালিয়াকৈরে মুরগির বিষ্ঠা (লিটার) ফেলে পরিবেশ দূষণ ও জনদুর্ভোগ: অভিযুক্ত 'লিটার কাসেম'-এর বিরুদ্ধে ক্ষোভ

নড়াইলে ‎জুলাইযোদ্ধাদের হত্যার হুমকিদাতার নেতৃত্বে ছাত্রলীগের মিছিল

কালিয়াকৈরে চাঁদা না পেয়ে আলম সিকদারসহ তাঁর পরিবারকে মারধর ও ৫ লাখ টাকা দাবির অভিযোগ

পশ্চিম বর্ধমান থেকে স্পেশাল ট্রাক ফোর্স- এস টি এফ- মহম্মদের সন্দেহভাজন  সদস্যকে গ্রেফতার করলো।।

বিজয়নগরে ডাকাতির পর সরাইলে উদ্ধার ৩১ গরুবোঝাই ট্রাক, জিম্মি হেলপার উদ্ধার

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ পাওয়া সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও সরাইল থানা পুলিশের যৌথ তৎপরতায় লুণ্ঠিত ৩১টি গরুবোঝাই একটি ট্রাক, ডাকাতির কাজে ব্যবহৃত একটি মিনি পিকআপ এবং জিম্মি থাকা ট্রাকের হেলপারকে উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় ডাকাত দলের সদস্যরা যানবাহন ফেলে অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।

পুলিশ জানায়, শনিবার (১১ জুলাই) রাত প্রায় ১২টা ৪৫ মিনিটে ৯৯৯-এর মাধ্যমে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খবর পান যে, সিলেটের জৈন্তাপুর থেকে নরসিংদীগামী একটি গরুবোঝাই ট্রাক ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের শ্যামলীঘাট এলাকায় ডাকাত দলের কবলে পড়ে। এ সময় ট্রাকের চালক ও গরুর মালিককে হাত-পা বেঁধে ফেলে রেখে ট্রাকটি ছিনিয়ে নেয় ডাকাতরা। একই সঙ্গে ট্রাকের হেলপারকে জিম্মি করে নিয়ে যায়।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিজয়নগর থানার ওসি বেতার বার্তার মাধ্যমে আশপাশের থানাগুলোকে সতর্ক করেন। বিষয়টি জানতে পেরে সরাইল থানার একটি টহল দল বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করে। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের যাত্রীরা ‘ডাকাত, ডাকাত’ বলে চিৎকার করলে পুলিশ বাসটি থামিয়ে তাদের কাছ থেকেও লুণ্ঠিত ট্রাকটির বিষয়ে তথ্য সংগ্রহ করে।

একপর্যায়ে পুলিশ ছিনতাইকৃত ট্রাকটি শনাক্ত করে থামানোর সংকেত দিলে চালক বেপরোয়া গতিতে কুট্টাপাড়া হয়ে নাসিরনগর সড়কের দিকে পালানোর চেষ্টা করে। ধাওয়া শেষে সরাইল উপজেলার ধরন্তী ব্রিজের দক্ষিণ পাশে ট্রাকটি আটকে দিতে সক্ষম হয় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গরুবোঝাই ট্রাক ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন টাটা সিঙ্গেল কেবিন মিনি পিকআপ ফেলে পাশের হাওর এলাকায় পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে ঢাকা মেট্রো-ট-২৪-২৯৭৯ নম্বরের গরুবোঝাই ট্রাক, ৩১টি গরু, ডাকাতির কাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মিনি পিকআপ এবং ডাকাতদের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। একই সঙ্গে ডাকাতদের হাতে জিম্মি থাকা ট্রাকের হেলপার হুমায়ুন কবির বিপ্লব (৫৫)-কে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পলাতক ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ০১ আগস্ট ২০২৬

বিজয়নগরে ডাকাতির পর সরাইলে উদ্ধার ৩১ গরুবোঝাই ট্রাক, জিম্মি হেলপার উদ্ধার

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ