ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ১২ জুলাই ২০২৬

বারহাট্টায় নিবন্ধিত চিকিৎসক না হয়েও দাঁতের  চিকিৎসা, একজনকে জরিমানা

মদনে লার্নিং পয়েন্ট কিন্ডার গার্টেনে বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট ও সনদ বিতরণ

নেত্রকোণার দুর্গাপুরে ভার্চুয়ালি কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী

শেরপুরে চ্যানেল আইর প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি-আলোচন সভা অনুষ্ঠিত।

কেশবপুরে ৩ হাজার বিঘা চাষের জমি জলাবদ্ধ, ঘেরের বেড়ি কেটে দিল প্রশাসন

পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ  থানার  উদ্যেগে মত-বিনিময় সভা।

দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

দর্শনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দর্শনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ধুনটে সুলতান হজ্ব কাফেলার উদ্যোগে হাজী পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আশরাফুদ্দীন আল আজাদ বিশেষ প্রতিনিধি:- দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে হজ ও ওমরাহ পালনে অভিজ্ঞতা সম্পন্ন প্রতিষ্ঠান সুলতান হজ্ব কাফেলার উদ্যোগে হাজী পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় বগুড়ার ধুনট উপজেলার শ্যামবাড়ী দারুল হুদা কওমী মাদরাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানের উদ্বোধন করেন দারুল হুদা কওমী মাদরাসার সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম। এতে সভাপতিত্ব করেন আলহাজ্ব মাওলানা শাহজাহান আলী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী হজ্ব গ্রুপের চেয়ারম্যান মুফতী মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন রেলওয়ে মাদরাসা, সিরাজগঞ্জের মুহতামিম মুফতী নজরুল ইসলাম এবং জামিল মাদরাসা, বগুড়ার মুঈনে মুহতামিম মুফতী আতাউল্লাহ নিজামী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন তামাই মাদরাসা, সিরাজগঞ্জের নায়েবে মুহতামিম মাওলানা ছানাউল্লাহ নিয়ামতি। অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্যামবাড়ী মাদরাসার প্রধান মুফতী মুফতী এনামুল হক আরেফী।

বক্তারা বলেন, হজ শুধু একটি ইবাদত নয়, বরং এটি মানুষের আত্মশুদ্ধি, তাকওয়া ও মানবসেবার শিক্ষা দেয়। হজ থেকে অর্জিত আদর্শ ব্যক্তি, পরিবার ও সমাজে বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে। তারা দীর্ঘদিন ধরে নিষ্ঠা, আন্তরিকতা ও বিশ্বস্ততার সঙ্গে হজ ও ওমরাহ কার্যক্রম পরিচালনা করায় সুলতান হজ্ব কাফেলার ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ধুনট শাখার পরিচালক আখতারুজ্জামান, চৌকিবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম দুলাল, হাজী শফিকুল ইসলামসহ আরও অনেকে।

এ সময় সুলতান হজ্ব কাফেলার মাধ্যমে হজ পালনকারী হাজীরা পবিত্র হজের বিভিন্ন অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরেন। তারা কাফেলার সার্বিক ব্যবস্থাপনা, সেবা ও আন্তরিকতার প্রশংসা করে ভবিষ্যতেও এ প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে স্থানীয় ওলামায়ে কেরাম, বিভিন্ন এলাকার হাজী সাহেবগণ এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং সকল হাজীদের কবুলিয়াত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

ধুনটে সুলতান হজ্ব কাফেলার উদ্যোগে হাজী পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ