ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেছেন  রাঙ্গামাটি নবগঠিত পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ

লালমাই উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা ও উপজেলা পরিষদের সমন্বয় সভা অনুষ্ঠিত

রাসূল (সা.)সারা জাহানের জন্য রহমত স্বরূপ। হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

নরসিংদীতে ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নি*হত!

ব্রাহ্মণবাড়িয়ায় সাইফুর’স-এ ভর্তি চলছে, দক্ষতা উন্নয়নে নানা কোর্সের সুযোগ

ভেড়ামারায় ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু: ৩ সন্তানকে নিয়ে চরম দিশেহারা পরিবার।

ডিএনএ পরীক্ষায় প্রমাণিত, মদনে ধর্ষণ মামলার সেই মাদ্রাসাশিক্ষকই নবজাতকের জৈবিক বাবা

প্রচন্ড গরমে ডাবের পানি শরীর সতেজ রাখে

প্রচন্ড গরমে ডাবের পানি শরীর সতেজ রাখে

বদলগাছীতে স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

মোঃ সারোয়ার হোসেন অপু নওগাঁ প্রতিনিধি:- নওগাঁর বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নের নিহনপুর গ্রামে স্বামী ও সন্তানকে হত্যার ভয় দেখিয়ে এক গৃহবধূকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভুক্তভোগী জনতা রানী (২৮) অভিযোগ করেন, অভিযুক্ত নুনি গোপাল চন্দ্র মণ্ডল (৬০) সম্পর্কে তাঁর কাকা হন। পারিবারিক সম্পর্ক ও প্রভাবের সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরে স্বামী ও সন্তানকে হত্যার ভয়ভীতি দেখিয়ে তিনি তাঁকে একাধিকবার ধর্ষণ করেন। প্রাণনাশের আশঙ্কায় এতদিন বিষয়টি কাউকে জানাতে পারেননি বলেও অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগীর স্বামী নির্মল চন্দ্র দেবনাথ (৪৮) বলেন, গত ১১ জুলাই ২০২৬ রাত আনুমানিক ১০টার দিকে নুনি গোপাল তাঁদের বাড়িতে প্রবেশ করে তাঁর স্ত্রীর সঙ্গে জোরপূর্বক ধস্তাধস্তি করেন। এ সময় তাঁর স্ত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্তকে হাতেনাতে আটক করেন। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়। তিনি এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত নুনি গোপাল চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে অতীতেও নারী নির্যাতনের অভিযোগ উঠেছিল বলে এলাকায় আলোচনা রয়েছে। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

অভিযোগ অস্বীকার করে নুনি গোপাল চন্দ্র মণ্ডল বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তাঁকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।

বালুভরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান হোসেন বলেন, অভিযোগের বিষয়টি তিনি শুনেছেন। ভুক্তভোগী পক্ষ তাঁর কাছে এসেছিল। তিনি তাঁদের আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় যাওয়ার পরামর্শ দেন।

এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে বদলগাছী থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে ১৫ জুলাই ২০২৬ দুপুর আনুমানিক ১২টার দিকে অভিযুক্ত নুনি গোপাল চন্দ্র মণ্ডলকে গ্রেপ্তার করে। 

উক্ত অভিযোগের তদন্তকারী অফিসার এসআই নূরনবীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগটি আমরা আমলে নিয়েছি। বাদী ও ভিকটিম থানায় এসে মামলা করায় অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে। 

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নজরুল ইসলাম বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত)-এর ৯(৪)(খ) ধারায় মামলা নং-১৩, তারিখ ১৫ জুলাই ২০২৬ রুজু করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বদলগাছীতে স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ