শান্তিগঞ্জে ডুংরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি
শান্তিগঞ্জ ( সুনামগঞ্জ) প্রতিনিধি:শফিকুল ইসলাম:- ‘গাছ লাগাই, পরিবেশ বাঁচাই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুলাই) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে ফলজ ও বনজ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
কর্মসূচিতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন ডুংরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুখসনা আক্তার, জয়কলস ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. ইলিয়াস মিয়া, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম, যুবদল নেতা সৈয়দ আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা পরিবেশ সংরক্ষণে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেন।

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন