ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা

অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স, পটুয়াখালীতে ৬ জন গ্রেপ্তার

ওসমানীনগর প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা, সভাপতি শরীফ চৌধুরী সম্পাদক রনিক পাল

ময়মনসিংহ রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক আনসার উদ্দিনের পিতার ইন্তেকাল, পারিবারিক কবরস্থানে দাফন

এটা সংসদেও উঠাবো,পরিদর্শন কক্ষ নিয়ে সৈয়দপুরে দুই এমপির তর্ক

বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্য চাইল পুলিশ

জুলাই শহীদদের স্মরণে শান্তিগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জ( সুনামগঞ্জ)  প্রতিনিধি:-  শফিকুল ইসলাম:- সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকাল  ৩ ঘটিকায়  উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইসলাম উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর রহমান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল্লাহ, উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাজেদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাবুল, আব্দাল মিয়া, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক, গণমাধ্যমকর্মী শাহ নেওয়াজ, জুলাই যোদ্ধা হাবিবুল্লাহ আহমেদ এবং শাহীনুর রহমান।

বক্তারা বলেন, “জুলাই শহীদ দিবস আমাদের জাতীয় জীবনের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। গণতন্ত্র, ন্যায়বিচার, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা এবং মানবাধিকারের জন্য আত্মোৎসর্গকারী শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।” তারা জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আদর্শ ধারণ করে একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গঠনের আহ্বান জানান।

আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, আব্দুল মজিদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদুর রউফ পল্লব, প্রভাষক কবির আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম নাঈম, সদস্য মহির উদ্দিন মহির, জয়কলস ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইলিয়াস মিয়া, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুর রব, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস, ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা ইনচার্জ মিজানুর রহমান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সহ-সভাপতি শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব, দপ্তর সম্পাদক মান্নার মিয়া, প্রচার সম্পাদক ছালিক আহমদ, নির্বাহী সদস্য দিলীপ কুমার দাস, যুবদল নেতা রিপন মিয়া, সৈয়দ আলমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

জুলাই শহীদদের স্মরণে শান্তিগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ