ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফিরাত কামনায় মঙ্গলবার পঞ্চগড়ে জেলা বিএনপির দোয়া মাহফিল
পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ পঞ্চগড় | ১৩ জুলাই ২০২৬:বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুম ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের রুহের মাগফিরাত কামনায় পঞ্চগড়ে দোয়া মাহফিলের আয়োজন করেছে জেলা বিএনপি।
জানা গেছে, আগামী ১৪ জুলাই (মঙ্গলবার) বিকেল ৩টা ৩০ মিনিটে পঞ্চগড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু এক আহ্বানে জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীসহ সর্বস্তরের জনগণকে দোয়া মাহফিলে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন। তিনি মরহুম ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
উল্লেখ্য, ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকার গত ১২ জুলাই রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে আসে।

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন