ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

অসুস্থ নেতার পাশে মেয়র প্রার্থী আবির আহমেদ বিপুল, নিলেন শারীরিক অবস্থার খোঁজখবর

নেত্রকোণা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত কলমাকান্দার সোহেল রানা

কটিয়াদীতে ছাদে খেলতে গিয়ে নিচে পরে ৩য় শ্রেণির শিক্ষার্থী নিহত

দুবাইয়ে পরিচয় ও প্রেম, কেরালার তরুণী এখন ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে অবস্থান করছে।

বিশ্ব ওরস শরীফে অংশ নেওয়ার আহ্বানে পঞ্চগড়ে জাকের পার্টির দাওয়াতি র‍্যালি

নান্দাইলে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদপ্রদান অনুষ্ঠান  অনুষ্ঠিত

দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কক্সবাজারের উখিয়া থানা কর্তৃক পরিচালিত গত ২৪ ঘন্টার অভিযানে ৬জন গ্রেপ্তার

সংবাদ প্রকাশের পর আলিম পরীক্ষার কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার প্রত্যাহার

রফিকুল ইসলাম দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:- সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার কলাউড়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রের বড়খাল বহুমুখী স্কুল এন্ড কলেজ ভেন্যুতে অনুষ্ঠিত আলিম (এইচ এসসি/সমমান) পরীক্ষায় ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র বিতরণে উদাসিনতা, দায়িত্বহীনতার অভিযোগে  দায়িত্বে থাকা কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। 

জানা গেছে, (১৩ জুলাই) নিয়মিত শিক্ষার্থীদের জন্য রেগুলার প্রশ্নপত্র কেন্দ্রে পৌছালেও ভুলবশত ৭৭ জন নিয়মিত পরীক্ষার্থীকে ই-রেগুলার প্রশ্নপত্র বিতরণ করা হয়। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিলে বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হয়।

ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক তদন্ত শুরু করা হয়। তদন্তের প্রাথমিক পর্যায়ে কেন্দ্র সচিব মাওলানা কালিম উল্লাহ এবং ট্যাগ অফিসার আবুহেনা মস্তফা-কে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

তাদের স্থলে কেন্দ্র সচিব হিসেবে নরসিংপুর ইউনিয়নের দ্বীনেরটুক আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জাকির হোসেন-কে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি ট্যাগ অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে দোয়ারাবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোস্তাফিজুর রহমান-কে।

এ বিষয়ে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহ বলেন, "ঘটনার পরপরই দায়িত্বে অবহেলার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসারকে প্রত্যাহার করা হয়েছে।

একইসঙ্গে শিক্ষার্থীদের যেন কোন ধরনের ক্ষতি নাহয়, সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে"।

এদিকে, পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দূর করতে দ্রুত শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত প্রত্যাশা করছেন অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় সচেতন মহল।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

সংবাদ প্রকাশের পর আলিম পরীক্ষার কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার প্রত্যাহার

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ