ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ১৮ জুলাই ২০২৬

কালিয়াকৈরে দৃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান প্রদান

কার্পাসডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

কালিয়াকৈর পৌর এলাকার আঞ্চলিক রাস্তার বেহাল দশা জনদুর্ভোগ চরমে

বাঁশখালীর পুকুরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

প্রতিমন্ত্রী পুতুলের মানবিক উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা, চায়না মেডিকেলে ভর্তি হলো মেধাবী ফাতেমা

শিবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

বাদিয়াখালীতে এনজিওর আড়ালে শতকোটি টাকার প্রতারণা, হেলিকপ্টার শো-ডাউন আর ভুয়া চেকের ফাঁদ

নড়াইলে নদীভাঙনে হুমকিতে স্বাস্থ্য কমপ্লেক্স, মহাশ্মশান ও বসতবাড়ি

বিজয়নগরে শহীদ ওমরের কবর জিয়ারত, জুলাই শহীদদের জন্য বিশেষ দোয়া জামায়াতে ইসলামীর বিজয়নগর উপজেলা শাখার

জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শহীদ মোহাম্মদ সাজিদুর রহমান ওমরের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিজয়নগর উপজেলা শাখা।

শুক্রবার (১৭ জুলাই) বিকালে উপজেলার পত্তন গ্রামে আয়োজিত এ কর্মসূচিতে জামায়াতের নেতাকর্মীরা শহীদ সাজিদুর রহমান ওমরের কবর জিয়ারত করেন। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

মোনাজাতে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শাহাদাতবরণকারী সকল শহীদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। পাশাপাশি শহীদরা যে আদর্শ, আশা-আকাঙ্ক্ষা ও লক্ষ্য সামনে রেখে আত্মত্যাগ করেছেন, তা বাস্তবায়নে মহান আল্লাহর সাহায্য ও তাওফিক কামনা করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বিজয়নগর উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মুজাম্মেল হক, শহীদ সাজিদুর রহমান ওমরের পিতা মো. শাহজাহান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও চম্পকনগর ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল আহাদ, উপজেলা যুব বিভাগের সভাপতি ও পত্তন ইউনিয়ন সভাপতি আদহাম মাইনুদ্দিন, সিংগারবিল ইউনিয়ন সভাপতি সিরাজুল ইসলাম ভূইয়া, প্রফেসর মীর আলী আজম, হাবিবুর রহমান, জসিম উদ্দিন, সাদেকুল ইসলাম ভূইয়া, সিরাজুল ইসলাম জমাদ্দার, হাফেজ কামাল উদ্দিন, শাহজাহান মিয়া, আলিমুদ্দীন ভূইয়া, নোহাব মিয়া, পাভেল খান, ইউসুফ মিশু খান, তানভীর ভূইয়া, তামিম আহমেদসহ জামায়াতে ইসলামী ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, শহীদ মোহাম্মদ সাজিদুর রহমান ওমর ২০০০ সালের ৩ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মো. শাহজাহান। ২০২৪ সালের ২৮ জুলাই জুলাই গণ-অভ্যুত্থানে তিনি শাহাদাতবরণ করেন।

কবর জিয়ারত ও দোয়া শেষে নেতৃবৃন্দ শহীদ সাজিদুর রহমান ওমরের পিতা মো. শাহজাহানের সঙ্গে কুশল বিনিময় করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

বিজয়নগরে শহীদ ওমরের কবর জিয়ারত, জুলাই শহীদদের জন্য বিশেষ দোয়া জামায়াতে ইসলামীর বিজয়নগর উপজেলা শাখার

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ