ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তুরাগে হিন্দু সম্প্রদায়ের মাঝে হাজী চান মিয়া বেপারীর উপহার বিতরণ

​রাজশাহীতে জমি কিনে বিপাকে ক্রেতারা, কাজ বন্ধে সন্ত্রাসী হামলা ও প্রশাসনিক জটিলতার অভিযোগ

শিশু বিবাহ আর নয়, কন্যা করবে বিশ্বজয়

শিশু বিবাহ আর নয়, কন্যা করবে বিশ্বজয়

ইসলামপুরে পৃর্বনির্ধারিত জায়গায় ভবন নির্মান কাজের উদ্বোধনের দাবীতে মানববন্ধন

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা নির্বাচিত নীলফামারী, সম্মাননা পেলেন পুলিশ সুপার

হ্নীলায় ‘কবি ও কবিতার সংসার: মাস্টার শাহ আলম’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

মদনে প্রেমের সম্পর্কের জেরে কিশোরীর আত্মহত্যা

পদ্মার চরে বিশ্ব দুর্যোগ প্রশমন দিবস পালিত: নদী রক্ষা ও জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন।

রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ করলে হবেনা পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের-

নিজস্ব প্রতিবেদক:- রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের পর তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ শেষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

নাহিদ ইসলাম বলেন, এতদিন পরে এসে রাষ্ট্রপতির কেন মনে হলো পদত্যাগ করতে হবে? এই সরকার ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতিকে এতদিন সরাতে পারেনি। আমরা রাষ্ট্রপতির পদত্যাগের পর তার গ্রেপ্তার দেখতে চাই।

তিনি বলেন, গত বছরও তিনি জামালপুরে এসেছিলেন এবং জামালপুরবাসী তখন যেমন পাশে ছিলেন, এখনও আছেন। সম্প্রতি জামালপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন রাখেন, এ ঘটনায় এখন পর্যন্ত কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে? আমি জামালপুরের পুলিশ প্রশাসন ও পুলিশ সুপারের কাছে এর জবাব চাই।

সরকারের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পরও কি চাঁদাবাজি বন্ধ হয়েছে। দখলবাজি বন্ধ হয়েছে? জমি দখল বন্ধ হয়েছে।এসব পরিবর্তন করতে হলে এনসিপিকে ক্ষমতায় আনতে হবে।”

উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, জনগণ গণভোটের পক্ষে মত দিলেও এখনও জুলাই সনদ বাস্তবায়ন করা হয়নি। তিনি অভিযোগ করে বলেন, সরকার এক কোটি নতুন চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা বাস্তবায়নের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। জুলাই সনদ বাস্তবায়নেও কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, “সরকার যদি জাতীয় ঐক্যকে গুরুত্ব না দেয়, তাহলে সরকার সঠিকভাবে চলতে পারবে না। সরকার যদি ভয় না পায়, তাহলে যেভাবে জুলাই আন্দোলনের প্রভাব ভারতের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে, ঠিক তেমনি আবারও বাংলাদেশের ছাত্রসমাজ এই সরকারের বিরুদ্ধে রাজপথে নামবে।

এনসিপি জামালপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সাইদ মো. শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সমাবেশে আবু সাইদ মো. শামীমকে জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এবং আবিদ সৌরভকে জামালপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।

সমাবেশে এনসিপির জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ করলে হবেনা পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের-

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ