ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তুরাগে হিন্দু সম্প্রদায়ের মাঝে হাজী চান মিয়া বেপারীর উপহার বিতরণ

​রাজশাহীতে জমি কিনে বিপাকে ক্রেতারা, কাজ বন্ধে সন্ত্রাসী হামলা ও প্রশাসনিক জটিলতার অভিযোগ

শিশু বিবাহ আর নয়, কন্যা করবে বিশ্বজয়

শিশু বিবাহ আর নয়, কন্যা করবে বিশ্বজয়

ইসলামপুরে পৃর্বনির্ধারিত জায়গায় ভবন নির্মান কাজের উদ্বোধনের দাবীতে মানববন্ধন

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা নির্বাচিত নীলফামারী, সম্মাননা পেলেন পুলিশ সুপার

হ্নীলায় ‘কবি ও কবিতার সংসার: মাস্টার শাহ আলম’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

মদনে প্রেমের সম্পর্কের জেরে কিশোরীর আত্মহত্যা

পদ্মার চরে বিশ্ব দুর্যোগ প্রশমন দিবস পালিত: নদী রক্ষা ও জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন।

রাজশাহীতে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি:- রাজশাহী মহানগরীর বেলপুকুর থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় ৬০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার হওয়া এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ-২য় আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন নওগাঁ জেলার মহাদেবপুর থানার মধুবন গ্রামের মৃত খলিলের ছেলে মো. খয়বর হোসেন ওরফে সুকুমার (৪৫)।

আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৮ জানুয়ারি র‌্যাব-৫, রাজশাহী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খয়বর হোসেনকে ৬০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে। এ ঘটনায় বেলপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ৮(গ) ধারায় একটি মামলা দায়ের করা হয়।

মামলার তদন্ত শেষে বেলপুকুর থানা পুলিশের তদন্তকারী কর্মকর্তা আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন।মামলার সাক্ষ্য-প্রমাণ, জব্দ তালিকা, আলামত ও অন্যান্য নথিপত্র পর্যালোচনা শেষে আদালত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় খয়বর হোসেন ওরফে সুকুমারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও নির্ধারিত মেয়াদের কারাদণ্ডের আদেশ দেন।

আদালতের এ রায়ের মাধ্যমে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মামলাটির নিষ্পত্তি হলো।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

রাজশাহীতে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ