ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

রাজনগরে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে বন্যাকবলিতদের মাঝে ত্রাণ বিতরণ

হাফিজ মাছুম আহমদ দুধরচকী, সিলেট থেকে: বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার বন্যাকবলিত দুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেল ২টায় রাজনগর উপজেলার হরিপাশা পূর্ব ও পশ্চিমপাড়া এবং তারাপাশা এলাকায় এ ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাকীম মাওলানা আনছার আহমদ সিদ্দিকী এবং সংগঠনের মৌলভীবাজার জেলা সভাপতি শাহ মুহিবুর রহমান জালালী। এ ছাড়া বিভিন্ন পর্যায়ের ওলামা-মাশায়েখ ও সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে পানিবন্দি ও অসহায় মানুষের হাতে সরাসরি ত্রাণসামগ্রী তুলে দেন।

ত্রাণ বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ মানবিক ও ইসলামী দায়িত্ব। বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ ভবিষ্যতেও দুর্গত ও বিপন্ন মানুষের সার্বিক কল্যাণে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

রাজনগরে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে বন্যাকবলিতদের মাঝে ত্রাণ বিতরণ

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ