ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ২৬ জুলাই ২০২৬

পাথালিয়ায় মেম্বার পদপ্রার্থী শেখ আল-আমিনের উদ্যোগে মশা নিধনের ৬ষ্ঠ পর্ব সম্পন্ন; জনমনে স্বস্তি

সৌদি আরবে ৩ অসাধু জালিয়াতির চক্রের রোশনলে ব্যবসায়ী মিশকাতুল আলা ক্ষতিগ্রস্ত  প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন।

পিয়ারপুর ইউনিয়নে মনোনয়ন নিয়ে স্থানীয় বিএনপির একাংশের আপত্তি, ত্যাগী নেতার দাবি

ডিমলায় সংগঠন থেকে বহিষ্কারের পর  শেফাজুল ইসলামের ক্ষোভ, ‘অন্যায়ের প্রতিবাদ করাই কি অপরাধ?’

পঞ্চগড়ে তরুণ উদ্যোক্তাদের জন্য বড় সুযোগ, মিলবে সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন

কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন কটিয়াদীর মো. রফিকুল ইসলাম

কচুয়ায় বিদায়ী এসিল্যান্ড আবু নাছিরকে সংবর্ধনা, নবাগত এসিল্যান্ড আনিসুর রহমানকে স্বাগতম,

পীরগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল।

ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের স্মরণে পঞ্চগড়ে দোয়া মাহফিল

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, সাবেক স্পিকার এবং উত্তরবঙ্গের কৃতিসন্তান ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের স্মরণে পঞ্চগড়ে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকালে পঞ্চগড় জেলা স্টেডিয়ামে মরহুমের পরিবারের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকার ছিলেন একজন সৎ, প্রজ্ঞাবান ও দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক। দেশের রাজনীতি, গণতন্ত্র ও রাষ্ট্রীয় ব্যবস্থার বিকাশে তাঁর অবদান অনস্বীকার্য। পাশাপাশি উত্তরবঙ্গের উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে তাঁর অসামান্য ভূমিকা আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

বক্তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, মরহুমের পুত্র ও পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির, পুত্র মুহাম্মদ নওফল জমির, জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভিন, পুলিশ সুপার আবু সায়েম, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ ও অ্যাডভোকেট আদম সুফী, পৌর বিএনপির সদস্য শামসুজ্জামান বিপ্লব, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজার রহমান বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, আলেম-ওলামা, সাংবাদিক এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ।

অনুষ্ঠানের শেষ পর্বে মরহুম ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত সবাই তাঁর কর্মময় জীবনের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের স্মরণে পঞ্চগড়ে দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ