ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

বারহাট্টায় সাহতা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে মোস্তাফিজুর রহমান মাজু

আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা: শালিখার শতখালী বিশ্বাস পাড়া দুর্গামন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পূজা-অর্চনা

সরিষাবাড়ীতে সবজি বিক্রেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন

বয়ড়া ইউনিয়নের সব দুর্গামণ্ডপ পরিদর্শন, ব্যক্তিগত অর্থসহায়তায় চেয়ারম্যান ফরিদ।

অষ্টমীর দিন কচুয়ার কড়ইয়া মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক

নেত্রকোণার মদনে নবযোগদানকৃত ইউএনওর সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা

সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে মদনে মানববন্ধন

ইসলামপুর প্রেসক্লাবে ‘ডেইলি বাংলাদেশ’ সম্পাদক শাহিদুর রহমান শাহিদকে সংবর্ধনা

কালিয়াকৈর পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করলেন গাজীপুর-১ আসনের সংসদ

মোঃ খাইরুল ইসলাম কালিয়াকৈর স্টাফ রিপোর্টার গাজীপুর:- গাজীপুরে, কালিয়াকৈর উপজেলার শিক্ষা খাতে যুক্ত হলো নতুন ইতিহাস। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির তত্ত্বাবধানে নির্মিত ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান। গতকাল সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিনি উপজেলার ৫টি ইউনিয়ন ঘুরে ফিতা কেটে ও নামফলক উন্মোচন করে ভবনগুলো শিক্ষার্থীদের হাতে তুলে দেন।

এলজিইডি কালিয়াকৈর উপজেলা প্রকৌশলীর দপ্তরের সূত্রে জানা যায়, উদ্বোধনকৃত বিদ্যালয়গুলো হলো-শ্রীফলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিশাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর রাজাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রতিটি ভবনে ৪টি করে শ্রেণিকক্ষ, শিক্ষক মিলনায়তন, পৃথক ছাত্র-ছাত্রী টয়লেট ও আধুনিক  পানি সরবরাহ ব্যবস্থা রয়েছে। 

প্রতিটি বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

উদ্বোধনী অনুষ্ঠানগুলোতে সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম. ফখরুল হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন এবং কালিয়াকৈর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ। এছাড়াও উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মজিবুর রহমান বলেন, শিক্ষা বান্ধব সরকারের কারণেই আজ কালিয়াকৈরের প্রতিটি প্রান্তে শিক্ষার আলো ছড়িয়ে পড়ছে। একদিনে ৫টি বিদ্যালয়ের ভবন উদ্বোধন তারই জ্বলন্ত প্রমাণ। আমি বিশ্বাস করি শিক্ষাই জাতির ভবিষ্যৎ। আমাদের লক্ষ্য প্রতিটি শিশুকে স্কুলে আনা এবং ঝরেপড়া মুক্ত করা। নতুন ভবন পেয়ে শিক্ষার্থীরা এখন আরও মনোরম ও আধুনিক পরিবেশে পড়াশোনা করতে পারবে। 

শিক্ষার মান বৃদ্ধিতে আমরা কোন আপস করবো না। কালিয়াকৈরকে শিক্ষায় মডেল উপজেলা হিসেবে গড়ে তোলাই আমার অঙ্গীকার।

সভাপতির বক্তব্যে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম. ফখরুল হোসাইন বলেন, এলজিইডির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন হলে পড়াশোনার মান বাড়ে এবং ঝরেপড়ার হার কমে। মাননীয় এমপি মহোদয়ের দূরদর্শী নেতৃত্ব ও আন্তরিক প্রচেষ্টায় কালিয়াকৈরের শিক্ষা খাত আজ রোল মডেল। প্রশাসনের পক্ষ থেকে আমরা শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতা করে যাবো। অভিভাবকদের প্রতি আহ্বান, আপনারা সন্তানদের নিয়মিত স্কুলে পাঠান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

কালিয়াকৈর পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করলেন গাজীপুর-১ আসনের সংসদ

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ