ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

তারাকান্দার পঙ্গুয়াই গ্রামে মাদক ব্যবসার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

নয় বছরের হাসি-কান্না, ভালোবাসা ও স্মৃতির ইতি! শেষ অধ্যায়ে পৌঁছাচ্ছে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’

বরেন্দ্র যুব এগ্রোকোলজি সম্মেলন

বরেন্দ্র যুব এগ্রোকোলজি সম্মেলন

মোল্লাহাটে মসজিদের ইমামের বিরুদ্ধে একাধিক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, বিচার দাবি

কালিয়াকৈরের সফিপুর উড়ালসেতুতে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের তিনজনের

উলিপুরে যুবদল নেতাকে হত্যাচেষ্টার অভিযোগে সিএইচসিপি রাজ্জাক জেলহাজতে

কেশবপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

তারাকান্দায় নাশকতার মামলায় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি- লিমন গ্রেপ্তার

পঞ্চগড়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

পঞ্চগড় জেলা প্রতিনিধি সঞ্জু বনিক সৌরভ:- পঞ্চগড়, ৩০ জুলাই ২০২৬: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় ৬ বছর বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে শহিদুল (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত শহিদুল তুলারডাঙ্গা গ্রামের মৃত ভোদার ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে কবুতরের বাচ্চা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় অভিযুক্ত। পরে নির্জন স্থানে নিয়ে তার ওপর যৌন নির্যাতনের চেষ্টা করা হয় বলে অভিযোগ করেছেন শিশুটির পরিবারের সদস্যরা।

শিশুটির কান্নার শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে দ্রুত চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রেজোয়ানা রিয়াজ জানান, শিশুটি শারীরিকভাবে ব্যথা অনুভব করছিল এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

পঞ্চগড়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ