ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ০২ আগস্ট ২০২৬

সাংবাদিকের বাড়িতে হামলা প্রাননাশের হুমকি নিরাপত্তা চেয়ে থানা জিডি

বারহাট্টায় নিবন্ধিত চিকিৎসক না হয়েও দাঁতের  চিকিৎসা, একজনকে জরিমানা

মদনে লার্নিং পয়েন্ট কিন্ডার গার্টেনে বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট ও সনদ বিতরণ

নেত্রকোণার দুর্গাপুরে ভার্চুয়ালি কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী

শেরপুরে চ্যানেল আইর প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি-আলোচন সভা অনুষ্ঠিত।

কেশবপুরে ৩ হাজার বিঘা চাষের জমি জলাবদ্ধ, ঘেরের বেড়ি কেটে দিল প্রশাসন

পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ  থানার  উদ্যেগে মত-বিনিময় সভা।

দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

যমুনা নদীতে উচ্চস্বরে গান বাজানো ও উচ্ছৃঙ্খলতা: মাঝিসহ ৩ জনের জরিমানা, মুচলেকা

​আবুজর গিফারী, পাবনা প্রতিনিধি:- পাবনার বেড়ায় যমুনা নদীতে নৌকা ভ্রমণে উচ্চস্বরে গান বাজিয়ে গণউপদ্রব সৃষ্টি ও কিশোরদের নিয়ে উচ্ছৃঙ্খল আচরণ করার দায়ে মাঝিসহ তিন যুবককে নয় হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে না জড়ানোর শর্তে তাঁদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

​অর্থদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—নৌকার মাঝি চয়ন, সাগরেদ মনিরুল এবং সাউন্ড বক্সের মালিক অঞ্জু। নৌকায় থাকা বাকি যাত্রীরা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাঁদের বিরুদ্ধে আইনি শাস্তি প্রয়োগ করা সম্ভব হয়নি।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একদল যুবক বেড়া উপজেলার যমুনা নদীতে নৌকায় উচ্চশব্দে সাউন্ড বক্সে গান বাজিয়ে ভ্রমণ করছিলেন। এ সময় তারা ১০-১২ বছর বয়সী অপ্রাপ্তবয়স্ক কিশোরদের শরীরে রঙ মেখে নাচানাচি ও সার্বিক পরিবেশ বিঘ্নিত করার মতো উশৃঙ্খল আচরণে মেতে ওঠে। বিষয়টি নজরে এলে বেড়া উপজেলাধীন নগরবাড়ি নৌ পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল নদী থেকে উচ্চস্বরে বাদ্যযন্ত্র বাজানো অবস্থায় উশৃঙ্খল যুবকদের নৌকাসহ আটক করে বেড়া পোর্টে নিয়ে আসে।

​পরবর্তীকালে বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতে জনউপদ্রব ও উশৃঙ্খলতার প্রমাণ মেলায় অভিযুক্ত চয়ন, মনিরুল ও অঞ্জুকে নয় হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

​নৌ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নদীতে নৌভ্রমণের নামে যেকোনো ধরনের অনৈতিক বা উশৃঙ্খল কর্মকাণ্ড ও শব্দদূষণ রোধে তাদের এমন অভিযান অব্যাহত থাকবে।

বেড়া মডেল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিয়ে বাড়ি বা কোন অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজিয়ে পরিবেশ বিঘ্নিত করার অভিযোগ পাওয়া গেলে সেখানেও কঠোর হস্তে অভিযান পরিচালনা করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

যমুনা নদীতে উচ্চস্বরে গান বাজানো ও উচ্ছৃঙ্খলতা: মাঝিসহ ৩ জনের জরিমানা, মুচলেকা

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ