ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ০২ আগস্ট ২০২৬

কচুয়ায় মসজিদ-মাদ্রাসার সামনে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ, প্রতিবাদ করায় সাংবাদিককে হুমকি

মানিকগঞ্জে কেমিক্যাল দিয়ে জিলাপি বানানোর অভিযোগ, তথ্য সংগ্রহে করতে গিয়ে সাংবাদিককে মবের শিকার।

বারদীতে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. আবুবকর সিদ্দিক রোমানের ব্যাপক গণসংযোগ

কাজিপুরে আল-জামিয়াতুল মাদানিয়া কনসিডিয়াম মাদরাসায় বার্ষিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রূপগঞ্জে হোটেল মালিককে কুপিয়ে জখম

রূপগঞ্জে হোটেল মালিককে কুপিয়ে জখম

পীরগাছায় গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

আব্দুল আহাদ হত্যা মামলার আসামীদের ফাঁসি চান এলাকাবাসী।

চট্টগ্রামে সাংবাদিক হাসানুর জামান বাবুকে প্রাণনাশের হুমকি কোতোয়ালি থানা জিডি

কেন্দুয়ায় ফাইভ ব্রাদার্স সোশাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মোঃ রাসেল আহমেদ নেত্রকোণা প্রতিনিধি:- তারিখ: ০১ আগস্ট ২০২৬ 'সবুজায়ন হোক সমৃদ্ধির অঙ্গীকার'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ফাইভ ব্রাদার্স সোশাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় রোয়াইলবাড়ি বাজারস্থ এ. ওয়াহাব মাস্টার কিন্ডারগার্টেন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. আলহাজ রফিকুল ইসলাম হিলালী।

ফাইভ ব্রাদার্স সোশাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের ট্রি প্ল্যান্টেশন প্রজেক্ট-এর আওতায় রোয়াইলবাড়ি বাজার থেকে পাইকুড়া বাজার পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়কের উভয় পাশে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হবে।

এসোসিয়েশনের সভাপতি মো. মুখলেছুর রহমানের সভাপতিত্বে এবং সদ্য বিসিএস ক্যাডার হিসেবে উত্তীর্ণ এসোসিয়েশনের সদস্য আশফিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া (মজনু) এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও রোয়াইলবাড়ি ইউনিয়নের প্রশাসক রহিমা খাতুন।

এসোসিয়েশনের পরিচালক, সহকারী অধ্যাপক মো. সিদ্দিকুর রহমান বলেন, সংগঠনটির মূল লক্ষ্য হলো এলাকার দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, মেধাবী কিন্তু অসচ্ছল শিক্ষার্থীদের লেখাপড়ার দায়িত্ব গ্রহণ, বিভিন্ন মসজিদ-মাদ্রাসার উন্নয়নে আর্থিক সহায়তা প্রদান এবং সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সহযোগিতা করা। তিনি বলেন, বৃক্ষরোপণ কর্মসূচিও এসব সামাজিক উদ্যোগেরই একটি অংশ এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রধান অতিথি ড. আলহাজ রফিকুল ইসলাম হিলালী তাঁর বক্তব্যে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

তিনি এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগকে সফল করতে সকলের সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানান। পাশাপাশি সমাজ থেকে মাদক ও জুয়ার মতো সামাজিক ব্যাধি নির্মূলে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, রোয়াইলবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন ভূঁইয়া (সুরুজ আলী), সাধারণ সম্পাদক শেখ মোস্তফা কামাল বাবলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

কেন্দুয়ায় ফাইভ ব্রাদার্স সোশাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ