ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ০২ আগস্ট ২০২৬

জনসেবার অঙ্গীকার নিয়ে আবারও আজিমনগর চেয়ারম্যান পদে লড়তে চান-  মোঃ আলী আকবর খান।

হরিরামপুরে তিন দিনব্যাপী ভেলাবাদ মোহাম্মদ আলী ফকিরের ৪৫তম ওরশ মোবারক অনুষ্ঠিত।

লিবিয়ায় জিম্মি করে ২৫ লাখ টাকা আদায়, দেশে ফিরেও হামলার শিকার প্রবাসী

সাতক্ষীরার বৈকারী ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

তারাকান্দায় রিয়াজ উদ্দিন তালুকদার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

জনসেবার অঙ্গীকার নিয়ে আবারও ধূলশুড়া চেয়ারম্যান পদে লড়তে চান-  মোঃ জায়েদ খান।

পীরগঞ্জে মেয়র প্রার্থী হিসেবে এমপির সমর্থনের দাবি বিএনপি নেতার, এমপি বললেন ‘কাউকে সমর্থন দিইনি’

বাদিয়াখালীতে চিকিৎসকের বাড়িতে সেচপাম্পের তার চুরির অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

ইউএনও’র স্বাক্ষর জাল করে টাকা উত্তোলনের চেষ্টা বদলগাছী মডেল মসজিদের মোয়াজ্জেমের বিরুদ্ধে অভিযোগ

মোঃ সারোয়ার হোসেন অপু নওগাঁ জেলা প্রতিনিধি:- নওগাঁর বদলগাছী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মোয়াজ্জেম মো. মাহফুজ রহমানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে সরকারি টাকা উত্তোলনের চেষ্টার অভিযোগ উঠেছে। 

এই চাঞ্চল্যকর ঘটনাটি প্রকাশ্যে আসার পর উপজেলা প্রশাসন এবং স্থানীয় সুধী সমাজের মধ্যে তীব্র ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বদলগাছী উপজেলা মডেল মসজিদের হিসাব পরিচালনার জন্য ব্যাংকে নির্ধারিত অ্যাকাউন্ট রয়েছে। 

নিয়ম অনুযায়ী এই হিসাব থেকে টাকা উত্তোলনের জন্য পদাধিকারবলে উপজেলা মডেল মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার যৌথ স্বাক্ষরের প্রয়োজন হয়।

অভিযোগ উঠেছে, মোয়াজ্জেম মো. মাহফুজ রহমান কোনো প্রকার অনুমোদন বা সংশ্লিষ্ট কমিটির সিদ্ধান্ত ছাড়াই সম্পূর্ণ জালিয়াতির আশ্রয় নেন। 

তিনি ব্যাংক থেকে অর্থ উত্তোলনের একটি চেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ভুয়া স্বাক্ষর বসিয়ে ব্যাংকে জমা দিয়ে টাকা তোলার চেষ্টা করেন। 

তবে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের সন্দেহ হলে তারা তাৎক্ষণিকভাবে চেকটির স্বাক্ষর যাচাইয়ের উদ্যোগ নেন পরীক্ষা-নিরীক্ষায় ইউএনও’র স্বাক্ষরটি ভুয়া ও জাল বলে প্রমাণিত হলে ব্যাংক কর্তৃপক্ষ টাকা প্রদান না করে বিষয়টি আটকে দেয় এবং উপজেলা প্রশাসনকে অবহিত করে।

এই ঘটনা ফাঁসের পর থেকেই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে উপজেলা প্রশাসন। 

মসজিদের মতো একটি পবিত্র ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল পদে থেকে একজন মোয়াজ্জেমের এমন নৈতিক স্খলন ও জালিয়াতির ঘটনায় স্থানীয় সাধারণ মুসল্লিদের মাঝেও ব্যাপক সমালোচনার ঝড় বইছে।

এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, চেকের স্বাক্ষরে বড় ধরনের অসঙ্গতি ও জালিয়াতি ধরা পড়ায় টাকা উত্তোলন সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

ঘটনার সত্যতা ও পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়ে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, "স্বাক্ষর জালের বিষয়টি আমরা জানতে পেরেছি। 

সরকারি টাকা ও চেকে স্বাক্ষর জালিয়াতি একটি গুরুতর ফৌজদারি অপরাধ। মডেল মসজিদের মোয়াজ্জেমের বিরুদ্ধে এ ধরনের জালিয়াতির চেষ্টার প্রমাণ সাপেক্ষে কঠোর আইনগত এবং প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলমান রয়েছে কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

অভিযুক্ত মোয়াজ্জেম মো. মাহফুজ রহমানের সাথে এ বিষয়ে কথা বলার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি অথবা তিনি ঘটনার পর থেকে নিজেকে আড়াল করার চেষ্টা করছেন

প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তদন্ত কমিটি গঠন করে তার বিরুদ্ধে চূড়ান্ত আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে নিশ্চিত হওয়া গেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

ইউএনও’র স্বাক্ষর জাল করে টাকা উত্তোলনের চেষ্টা বদলগাছী মডেল মসজিদের মোয়াজ্জেমের বিরুদ্ধে অভিযোগ

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ