ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ০২ আগস্ট ২০২৬

কালিয়াকৈরে অতিরিক্ত লোডশেডিং ৫ থেকে ৬ ঘণ্টা ও মিলেনা বিদ্যুৎ  তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত

ওসমানীনগরে ভূমি বিরোধে হামলার অভিযোগ

ওসমানীনগরে ভূমি বিরোধে হামলার অভিযোগ

আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা

হরিরামপুরে দূর্গাপুর কৃষকদের উদ্যোগে কাবাডি খেলা অনুষ্ঠিত।

জীবননগরে ৭৫ বোতল ‘উইনসেরেক্স’ সিরাপ ও মোটরসাইকেলসহ আটক এক জন

ধুনটে উদ্বোধনী ক্লাস ও দোয়া মাহফিলের মাধ্যমে আজাদ শিল্পীগোষ্ঠীর পথচলা শুরু

কওমি মাদরাসায় শিক্ষার্থীদের সুরক্ষায় সংস্কারের পরামর্শ হাফিজ মাছুম আহমদ দুধরচকীর

সরিষাবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ আর নেই

ফুলপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির সৌজন্য সাক্ষাৎ

মোঃরফিকুল ইসলাম , ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:- ময়মনসিংহের ফুলপুর উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ সাধনা  ত্রিপুরার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, ফুলপুর উপজেলা শাখার সদস্যগন ।

রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বিদ্যমান নানা প্রতিবন্ধকতা, তথ্যপ্রাপ্তির সুযোগ বৃদ্ধি, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়জুর রহমান, ফুলপুর উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ আব্দুল কাদির, সহ -সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক দিল মোহাম্মদ চঞ্চল, সহ সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ  কামরুল ইসলাম, জনকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃআব্দুল্লাহ সহ সংগঠনের অন্যান্য সদস্য বৃন্দ ।

এ সময় সংগঠনের সদস্য বৃন্দ বলেন, একটি গণতান্ত্রিক ও জবাবদিহিতা মূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের অনিয়ম, দুর্নীতি ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরার পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডের বাস্তব অবস্থা জনগণের সামনে উপস্থাপনে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এ দায়িত্ব পালনে প্রশাসনের আন্তরিক সহযোগিতা এবং তথ্যপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তারা।

জবাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা  মিজ্ সাধনা ত্রিপুরা বলেন, গণমাধ্যম সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, তথ্যনির্ভর ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, প্রশাসন সবসময় আইন ও বিধিমালার আলোকে সাংবাদিকদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে আগ্রহী। একই সঙ্গে তিনি সমাজের বাস্তব সমস্যা, উন্নয়ন কার্যক্রমের সাফল্য ও সীমাবদ্ধতা এবং সাধারণ মানুষের প্রত্যাশা নিরপেক্ষভাবে সংবাদে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

সৌজন্য সাক্ষাৎ শেষে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা এবং সমন্বয়ের মাধ্যমে জনসেবার মান আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উভয় পক্ষ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

ফুলপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ