ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ০৩ আগস্ট ২০২৬

সরিষাবাড়ীতে পৃথক তিন ঘটনায় যুবক ও শিশুর মৃত্যু, গৃহবধূর আত্মহত্যা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :- জামালপুরের সরিষাবাড়ীতে পৃথক তিনটি ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত, এক শিশুর পানিতে ডুবে মৃত্যু এবং এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

শনিবার রাত আনুমানিক ১১টার দিকে পৌরসভার পঞ্চপীর বাজার এলাকায় মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কুমিল্লা জেলার চাঁদপুর উপজেলার আকরাম হোসেন (২২) নিহত হন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী নিরব (২১) ও ভ্যানযাত্রী আমিনুল ইসলাম (৪৫) আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার বিকেলে পৌর এলাকার ধানাটা গ্রামে ফুটবল খেলতে গিয়ে ডোবায় পড়ে সাখাওয়াত নামে এক শিশুর মৃত্যু হয়। বল তুলতে গিয়ে পানিতে ডুবে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একই দিন দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বৈসের চর গ্রামে স্বামীর সঙ্গে অভিমানের জেরে সাদিয়া সাবরিন বৃষ্টি (১৯) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে স্থানীয় ও পারিবারিক এবং পুলিশ সূত্রে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইকবাল হোসেন এর নিকট তার মোবাইল ফোনে ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

সরিষাবাড়ীতে পৃথক তিন ঘটনায় যুবক ও শিশুর মৃত্যু, গৃহবধূর আত্মহত্যা

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ