ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ০৩ আগস্ট ২০২৬

জনসেবার অঙ্গীকার নিয়ে আবারও আজিমনগর চেয়ারম্যান পদে লড়তে চান-  মোঃ আলী আকবর খান।

হরিরামপুরে তিন দিনব্যাপী ভেলাবাদ মোহাম্মদ আলী ফকিরের ৪৫তম ওরশ মোবারক অনুষ্ঠিত।

লিবিয়ায় জিম্মি করে ২৫ লাখ টাকা আদায়, দেশে ফিরেও হামলার শিকার প্রবাসী

সাতক্ষীরার বৈকারী ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

তারাকান্দায় রিয়াজ উদ্দিন তালুকদার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

জনসেবার অঙ্গীকার নিয়ে আবারও ধূলশুড়া চেয়ারম্যান পদে লড়তে চান-  মোঃ জায়েদ খান।

পীরগঞ্জে মেয়র প্রার্থী হিসেবে এমপির সমর্থনের দাবি বিএনপি নেতার, এমপি বললেন ‘কাউকে সমর্থন দিইনি’

বাদিয়াখালীতে চিকিৎসকের বাড়িতে সেচপাম্পের তার চুরির অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

ওসমানীনগরে দক্ষিণ গোয়ালাবাজারে জনতার তৎপরতায় দেশীয় অস্ত্র সহ আটক তিন

ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা:-  সিলেটের ওসমানীনগর উপজেলার বাণিজ্যিক প্রাণ  কেন্দ্র দক্ষিণ গোয়ালাবাজারে স্থানীয় জনতার তৎপরতায় দেশীয় অস্ত্রসহ তিন যুবক আটক হয়েছেন। রোববার (২ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে তাদের সন্দেহজনক গতিবিধি দেখে স্থানীয়রা আটক করে তল্লাশি চালালে দেশীয় অস্ত্র উদ্ধার হয়। পরে খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়।

আটক ব্যক্তিরা হলেন ওসমানীনগর উপজেলার নিজ বুরুঙ্গা গ্রামের আব্দুল জলিলের ছেলে শিপন আহমদ (৩৮), একই গ্রামের দুলা চৌধুরীর ছেলে রোমান চৌধুরী (২৫) এবং ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার মৃত মো. সুলতান মিয়ার ছেলে মো. মাসুদ রানা নিরব (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ গোয়ালাবাজার এলাকায় তিনজনকে দীর্ঘ সময় ধরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। একপর্যায়ে তারা তাদের আটক করে তল্লাশি চালালে কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার হয়। পরে ওসমানীনগর থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার হওয়া অস্ত্রসহ তিনজনকে থানায় নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া দেশীয় অস্ত্রগুলো জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাদের থানা হেফাজতে রেখে ঘটনার পেছনে অন্য কোনো ব্যক্তি বা সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় জনতা দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্র জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

ওসমানীনগরে দক্ষিণ গোয়ালাবাজারে জনতার তৎপরতায় দেশীয় অস্ত্র সহ আটক তিন

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ