ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ০৫ আগস্ট ২০২৬

ছাওলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় পুলিশের সাঁড়াশি মাদকবিরোধী অভিযান

বেতার শিল্পী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র ও সংগীত শিল্পী কিশোর কুমারের ৯৭ তম জন্ম দিবস পালিত হল।

রাণীশংকৈলে নারীদের  আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ১২৬টি সেলাই মেশিন বিতরণ।

কেরাণীগঞ্জের কলাতিয়ায় পরিবেশ রক্ষায় চারা বিতরণ: উদ্বোধনে এমপি আমান

বাঁশখালীতে ৮ বছর বয়সী শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে একজন আটক, নিরপেক্ষ তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবি

সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম

সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের  দাবিতে মানববন্ধন

বদলগাছীতে স্কুলের প্রধান শিক্ষক  কর্তৃক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, স্কুলে অগ্নিসংযোগ ও ভাংচুর

সড়কের গর্তে ধানগাছ রোপণ করে অভিনব প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী

 মোঃ খাইরুল ইসলাম স্টাফ রিপোর্টার গাজীপুর:- গাজীপুরের শ্রীপুর উপজেলার গুরুত্বপূর্ণ নয়নপুরবরমী আঞ্চলিক সড়কের সংস্কারকাজ নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি। কাজ অসমাপ্ত রেখেই ঠিকাদারি প্রতিষ্ঠান কার্যত উধাও হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা।

 দীর্ঘদিন ধরে সংস্কারকাজ বন্ধ থাকায় ক্ষুব্ধ এলাকাবাসী সোমবার (৩ আগস্ট) দুপুরে অসমাপ্ত সড়কের গর্তে ধানগাছ রোপণ করে অভিনব প্রতিবাদ জানিয়েছেন। সরেজমিনে দেখা যায়, নয়নপুর বাজার থেকে সিসি ডিবি মোড় পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার সড়ক সংস্কারের কাজ চলছে। এর মধ্যে নয়নপুর বাজারসংলগ্ন প্রায় ২৬০ মিটার অংশ দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ

পড়ে আছে। সড়কের ওপর ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ইট, পাথর ও রড। রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্তে বৃষ্টির পানি জমে একাকার হয়ে আছে। এতে করে মোটরসাইকেল, রিকশা ও পথচারীরা প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, নয়ন-পুর, বরমী ও মাওনা অঞ্চলের মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম এই সড়ক। প্রতিদিন কয়েক হাজার শিল্পশ্রমিক, শিক্ষার্থী ও জরুরি রোগী এই পথ ব্যবহার করেন। 

কিন্তু সড়কের বেহাল দশার কারণে যান চলাচল এখন প্রায় অচল হয়ে পড়েছে। ব্যবসায়ী মোফাজ্জল হোসেন জানান, বৃষ্টির পর রাস্তা আর গর্ত আলাদা করা যায় না। এতে মানুষের চলাচলের পাশাপাশি ব্যবসায়িক কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পল্লী চিকিৎসক শামসুল ইসলাম তারেক বলেন, মাত্র ২৬০ মিটার রাস্ত ার জন্য পুরো এলাকার মানুষ জিম্মি হয়ে আছে। রোগী, গর্ভবতী নারী ও বয়স্কদের নিয়ে অ্যাম্বুলেন্স চলাচলও এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

 কারখানার শ্রমিক রুবেল মিয়া ও অটোরিকশাচালক আব্দুল কাদের জানান, সড়কের ওপর নির্মাণসামগ্রী ফেলে রাখায় সব সময় দুর্ঘটনার ভয় থাকে। কাজ বন্ধ থাকায় তাদের আয়-রোজগারও অর্ধেকে নেমে এসেছে। এলাকাবাসীর ভাষ্য, কয়েক সপ্তাহ আগেও অল্প কিছু শ্রমিক কাজ করলেও বর্তমানে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে এলাকায় দেখা যাচ্ছে না। শ্রীপুর উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা গেছে, প্রায় ৪ কোটি ৯ লাখ টাকা ব্যয়ে ৬ কিলোমিটার সড়ক সংস্কারের কাজটি বাস্তবায়ন করছে 'শাম্মী এন্টারপ্রাইজ'। 

প্রকল্পের আওতায় ২৬০ মিটার আরসিসি ঢালাই নির্মাণের পরিকল্পনা থাকলেও নির্ধারিত সময়সীম। ইতোমধ্যে পার হয়ে গেছে। এ বিষয়ে শ্রীপুর উপজেলা প্রকৌশলী তৌহিদ হাসান বলেন, "ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণেই কাজ শেষ হয়নি। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।

 চুক্তির শর্ত অনুযায়ী ঠিকাদারের বিরুদ্ধে আর্থিক জরিমানা আরোপসহ প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রয়োজনে কার্যাদেশ বাতিল করে পুনরায় দরপত্রের মাধ্যমে দ্রুত অবশিষ্ট কাজ সম্পন্ন করা হবে, যাতে জনদুর্ভোগের দ্রুত অবসান ঘটে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

সড়কের গর্তে ধানগাছ রোপণ করে অভিনব প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ