ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে শুধু NID-তে পাসপোর্ট?কর্মকর্তাদের বক্তব্যে বিভ্রান্তি, বর্তমান ঠিকানা ও অধিক্ষেত্র নিয়ে প্রশ্ন

গাইবান্ধা সদরে মা ইলিশ সংরক্ষণ উপলক্ষে জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ

মধুখালীতে জমকালো নৌকাবাইচ ও মাদকবিরোধী কনসার্ট

মানিকগঞ্জে সংবাদ কর্মীর উপর সন্ত্রাসী হামলা  বিএমএসএস হরিরামপুর উপজেলা শাখার তীব্র নিন্দা ও প্রতিবাদ।

হত দরিদ্র অসহায় মানুষের পাশে কাজ করে যাচ্ছেন কম্বোডিয়াতে প্রবাসীএরশাদ মিয়া।

কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে

লালপুরে মেয়ে সেজে প্রতারণা, বাপ-বেটা আটক

জলঢাকায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল করিম খানের বিদায় সংবর্ধনা

উদ্বোধনী দিনেই ৩ দুস্থ রোগীকে চিকিৎসা সহায়তা প্রদান

দোয়া ও মোনাজাতে 'দুতিয়াপুর প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন'-এর আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিনিধি:- দোয়া, মোনাজাত ও দুস্থ মানুষের সহায়তার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করল সম্পূর্ণ অরাজনৈতিক মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘দুতিয়াপুর প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন’। শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৫টায় এক আয়োজনের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে।

ফাউন্ডেশনের শুভ উদ্বোধনের দিনেই মানবিক দৃষ্টিকোণ থেকে দুতিয়াপুর গ্রামের ৩ জন গুরুতর অসুস্থ ও অসহায় ব্যক্তির চিকিৎসার জন্য নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

দুতিয়াপুর গ্রামের সর্বস্তরের প্রবাসীদের সার্বিক সহযোগিতা ও যৌথ উদ্যোগে সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়েছে। প্রবাসে থেকেও নিজ গ্রামের অবহেলিত, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার সামাজিক উন্নয়নে ভূমিকা রাখাই এই ফাউন্ডেশনের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দুতিয়াপুর জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা এমরান হোসেন। মোনাজাতে দেশের অগ্রগতি, প্রবাসী ভাইদের কল্যাণ ও সুস্বাস্থ্য এবং সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।

সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এলাকার সর্বস্তরের জনগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উৎসুক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। গ্রামের দূর-দূরান্তে থাকা প্রবাসীদের এমন মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং ফাউন্ডেশনের সার্বিক কার্যক্রমে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন স্থানীয় বাসিন্দারা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

দোয়া ও মোনাজাতে 'দুতিয়াপুর প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন'-এর আত্মপ্রকাশ

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ