ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

ঝিনাইদহে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির

৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সরিষাবাড়ীতে যুবক গ্রেপ্তার

কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকটে চালকদের জনজীবন বিপর্যস্ত

সন্ত্রাসীদের হামলায় ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে আজিবর

ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ২০ আগস্ট

রুহিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা  সাথে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়  সভা অনুষ্ঠিত।

বাহাড়া দুবাগ আইডিয়্যাল সমাজ কল্যাণ সংস্থা এলাকার উন্নয়নে প্রবাসীদের সংগঠন।

তেঁতুলিয়ায় অভিযানে ৫০ হাজার টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ, আগুনে ধ্বংস

পঞ্চগড় জেলা প্রতিনিধি সঞ্জু বনিক সৌরভ:- তেঁতুলিয়া, পঞ্চগড় ৬ আগস্ট ২০২৬। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর। অভিযানে বিভিন্ন স্থান থেকে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দিনব্যাপী উপজেলার ভজনপুর বাজারসহ আশপাশের এলাকায় এ অভিযান পরিচালিত হয়। উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা মৎস্য দপ্তর, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতা ছিল।

পঞ্চগড় জেলা প্রতিনিধি সঞ্জু বনিক সৌরভ-এর পাঠানো প্রতিবেদনে বিস্তারিত।

অভিযান চলাকালে বাজার ও বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জালগুলো জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো ভজনপুর ডিগ্রি কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় স্থানীয় ব্যবসায়ী, জেলে, পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। কর্মকর্তারা বলেন, কারেন্ট জালের সূক্ষ্ম ফাঁসের কারণে মাছের পাশাপাশি মাছের পোনা, ডিম ও অন্যান্য জলজ প্রাণীও আটকা পড়ে। এতে মাছের প্রজনন ব্যাহত হওয়ার পাশাপাশি জলজ জীববৈচিত্র্য ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ে।

মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন অনুযায়ী নিষিদ্ধ কারেন্ট জালের উৎপাদন, আমদানি, বিক্রি, মজুত, পরিবহন ও ব্যবহার আইনত দণ্ডনীয়। অবৈধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন ও মৎস্য বিভাগ।

কর্মকর্তারা জেলে ও মৎস্যজীবীদের আইন মেনে বৈধ জাল ব্যবহারের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে অবৈধ কারেন্ট জালের ব্যবহার, বিক্রি বা মজুতের তথ্য পেলে সংশ্লিষ্ট প্রশাসন ও মৎস্য দপ্তরকে জানানোর অনুরোধ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

তেঁতুলিয়ায় অভিযানে ৫০ হাজার টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ, আগুনে ধ্বংস

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ