ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

ক্যাটারিংয়ের আড়ালে রেলের টিকিট কালোবাজারি, অপরাধ ঢাকতে এবার সম্পাদকের বিরুদ্ধে জিডি

তেঁতুলিয়ায় অভিযানে ৫০ হাজার টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ, আগুনে ধ্বংস

একবালপুর ও ওয়াটগঞ্জ থানায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী- সারপ্রাইজ ভিজিটে পুলিশের কাজকর্ম খতিয়ে দেখলেন।

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক হিসাবে দায়িত্ব পেলেন সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব মিজ কাজী জেসিন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

নড়াইলে বিদ্যালয়ের প্রবেশমুখের বেহাল সড়ক, মানববন্ধনে সংস্কারের দাবি

সরিষাবাড়ীতে প্যানেল চেয়ারম্যান হিসাবে মোবারক হোসেনের দায়িত্ব গ্রহণ

বড় ভাইকে ফাঁসাতে মাকে জবাই, সাড়ে ৪ বছর পর গ্রেপ্তার বোন।

নারায়ণগঞ্জ প্রতিনিধি। নারায়ণগঞ্জের আড়াইহাজারে সম্পত্তির লোভে বড় ভাইকে হত্যা মামলায় ফাঁসিয়ে মা-বাবার সম্পত্তির একক মালিক হওয়ার উদ্দেশ্যে জন্মদাত্রী মাকে গলা কেটে হত্যা করার অভিযোগে আয়েশা আক্তার রানু (৪৩) নামে এক নারীকে সাড়ে চার বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার সন্ধ্যায় আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট বিনাইরচর এলাকা থেকে আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করা হয়।

মামলার তদন্ত সূত্রে জানা যায়, ২০২২ সালের ৭ জানুয়ারি সন্ধ্যায় নিজ বাড়িতে নুরুন্নাহার বেগমকে গলা কেটে হত্যা করা হয়। ঘটনার পর এটি অজ্ঞাত দুর্বৃত্তের কাজ বলে প্রচার করা হলেও নিহতের ভাই বিল্লাল হোসেন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

হত্যাকাণ্ডের পর নিহতের ছেলে কবির হোসেনকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে দীর্ঘ তদন্ত শেষে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে।

তদন্তে উঠে আসে, স্বামীর সঙ্গে দাম্পত্য কলহের জেরে রানু দীর্ঘদিন মায়ের বাড়িতে বসবাস করতেন। একমাত্র বড় ভাইকে হত্যা মামলায় ফাঁসিয়ে মা-বাবার সম্পত্তি এককভাবে ভোগদখলের উদ্দেশ্যে সহযোগীদের নিয়ে পরিকল্পিতভাবে নিজের জন্মদাত্রী মাকে গলা কেটে হত্যা করেন বলে তদন্তে উল্লেখ করা হয়েছে।

তদন্তে তার বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য-প্রমাণ পাওয়ার পর আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানার ভিত্তিতে আড়াইহাজার থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, আদালতের নির্দেশে আসামিকে গ্রেপ্তার করে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

সাড়ে চার বছর পর আলোচিত এ হত্যাকাণ্ডের নেপথ্যের তথ্য প্রকাশ্যে আসায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

বড় ভাইকে ফাঁসাতে মাকে জবাই, সাড়ে ৪ বছর পর গ্রেপ্তার বোন।

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ