ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ১২ আগস্ট ২০২৬

পীরগাছায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগের প্রতিবাদ চেয়ারম্যানের

ইসলামপুরে চরাঞ্চলের মানুষের ভরসা শেখ ওয়াদুদ জনপ্রিয়তায় শীর্ষে প্যানেল চেয়ারম্যান

ডিজেলের দাম বাড়িয়েও সরকারের ৭০ টাকা লোকসান-উত্তরায় বিএনপির সমাবেশে রিজভী

আটোয়ারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, উপজেলায় প্রথম হলো বার আউলিয়া মাজার শরীফ দাখিল মাদ্রাসা

আট বছর পর স্বজনের কাছে ফিরলেন জসিম, সন্ধান মিলল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতার পাশাপাশি সাধারণ জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

কালিয়াকৈরে যৌতুকের টাকার দাবিতে গৃহবধূকে অমানবিক নির্যাতন

পাঁচবিবির আওলাইয়ে এমপি ফজলুর রহমান সাঈদকে ঘিরে প্রাণবন্ত মতবিনিময়, জনকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান

মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধি:- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের বটতলা বাজারে জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ ফজলুর রহমান সাঈদের আগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে এলাকার সার্বিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম ও স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) বিকেল ৩.০০ টায় আওলাই ইউনিয়নের বটতলা বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আওলাই ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ নূর হোসেন আকন্দ বাবু।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য জনাব মোঃ ফজলুর রহমান সাঈদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সহকারী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান, পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও কুসুম্বা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ডাঃ মোঃ সুজাউল করিম, উপজেলা জামায়াতের সেক্রেটারি ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু সুফিয়ান মুক্তার এবং উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু রায়হান।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন আওলাই ইউনিয়ন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও আওলাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রেজাউল করিম নান্নু এবং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম।

বক্তারা আওলাই ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে স্থানীয় জনগণের সঙ্গে আরও নিবিড় যোগাযোগ স্থাপন, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ ফজলুর রহমান সাঈদ স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি সাধারণ মানুষের সুখ-দুঃখের অংশীদার হয়ে তাদের সমস্যা ও প্রয়োজনের কথা গুরুত্বের সঙ্গে শোনার এবং জনকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার জন্য নেতাকর্মীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় আওলাই ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। তাদের সরব উপস্থিতিতে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

পাঁচবিবির আওলাইয়ে এমপি ফজলুর রহমান সাঈদকে ঘিরে প্রাণবন্ত মতবিনিময়, জনকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ