ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তুরাগে হিন্দু সম্প্রদায়ের মাঝে হাজী চান মিয়া বেপারীর উপহার বিতরণ

​রাজশাহীতে জমি কিনে বিপাকে ক্রেতারা, কাজ বন্ধে সন্ত্রাসী হামলা ও প্রশাসনিক জটিলতার অভিযোগ

শিশু বিবাহ আর নয়, কন্যা করবে বিশ্বজয়

শিশু বিবাহ আর নয়, কন্যা করবে বিশ্বজয়

ইসলামপুরে পৃর্বনির্ধারিত জায়গায় ভবন নির্মান কাজের উদ্বোধনের দাবীতে মানববন্ধন

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা নির্বাচিত নীলফামারী, সম্মাননা পেলেন পুলিশ সুপার

হ্নীলায় ‘কবি ও কবিতার সংসার: মাস্টার শাহ আলম’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

মদনে প্রেমের সম্পর্কের জেরে কিশোরীর আত্মহত্যা

পদ্মার চরে বিশ্ব দুর্যোগ প্রশমন দিবস পালিত: নদী রক্ষা ও জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন।

গ্রাহকের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে এমপি রুহুল আমিনের বৈঠক

মোঃ মিনারুল ইসলাম চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:- ১৩/০৮/২০২৬ ইং বৃহস্পতিবার গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ এবং বিদ্যুৎ সেবার বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ রুহুল আমিন।

আজ ১৩ ই আগষ্ট সকাল ১০টায় এমপি রুহুল আমিনের নিজ কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গ্রাহকদের বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করা এবং সেগুলোর দ্রুত সমাধানের বিষয়ে দীর্ঘ আলোচনা হয়।

বিশেষ করে জীবননগর ও দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন সংসদ সদস্য মোঃ রুহুল আমিন। হাসপাতাল দুটিতে চিকিৎসাসেবা নির্বিঘ্ন রাখতে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন তিনি।

বৈঠকে পল্লী বিদ্যুৎ সেবার মানোন্নয়ন, গ্রাহকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি, বিদ্যুৎ বিভ্রাট কমানো এবং গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার বিষয়েও আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএম স্বদেশ কুমার ঘোষ, ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) জসীমউদ্দীন, ডিজিএম আব্দুল মাজেদ এবং এজিএম মোহাম্মদ জাকির হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বৈঠকে সংসদ সদস্য মোঃ রুহুল আমিন বলেন, সাধারণ মানুষের বিদ্যুৎ সেবা নিশ্চিত করা এবং হাসপাতালসহ জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

গ্রাহকের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে এমপি রুহুল আমিনের বৈঠক

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ