ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ১৫ আগস্ট ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তুরাগে হিন্দু সম্প্রদায়ের মাঝে হাজী চান মিয়া বেপারীর উপহার বিতরণ

​রাজশাহীতে জমি কিনে বিপাকে ক্রেতারা, কাজ বন্ধে সন্ত্রাসী হামলা ও প্রশাসনিক জটিলতার অভিযোগ

শিশু বিবাহ আর নয়, কন্যা করবে বিশ্বজয়

শিশু বিবাহ আর নয়, কন্যা করবে বিশ্বজয়

ইসলামপুরে পৃর্বনির্ধারিত জায়গায় ভবন নির্মান কাজের উদ্বোধনের দাবীতে মানববন্ধন

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা নির্বাচিত নীলফামারী, সম্মাননা পেলেন পুলিশ সুপার

হ্নীলায় ‘কবি ও কবিতার সংসার: মাস্টার শাহ আলম’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

মদনে প্রেমের সম্পর্কের জেরে কিশোরীর আত্মহত্যা

পদ্মার চরে বিশ্ব দুর্যোগ প্রশমন দিবস পালিত: নদী রক্ষা ও জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন।

দোকান দখল করে সরিষাবাড়িতে বিএনপির ওয়ার্ড কার্যালয়! এলাকায় উত্তেজনা

সরিষাবাড়ী (জামালপুর )প্রতিনিধি:- জামালপুরের সরিষাবাড়ীতে জমি ও দোকান নিয়ে বিরোধের জেরে এক মুদি দোকান দখল করে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের ৩ নম্বর ওয়ার্ড কার্যালয়ের প্যানা টাঙানোর অভিযোগ উঠেছে পৌর যুবদল নেতা গোলাম মোস্তফা ও তাঁর সম্বন্ধী রুবেল মিয়ার বিরুদ্ধে।

 শুক্রবার (১৪ আগস্ট) সকালে পৌরসভার বলারদিয়ার ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন দোকান মালিক মো. শামীম হোসেন। তাঁর দাবি, বিরোধপূর্ণ দোকানটি আগে পুলিশের নির্দেশে বন্ধ রাখা হয়েছিল। পরে ডুপ্লিকেট চাবি দিয়ে দোকান খুলে মালামাল নিয়ে যাওয়ার পাশাপাশি প্রায় ১২ লাখ ৬৬ হাজার ৯০০ টাকার পণ্য ও সরঞ্জাম লুটের অভিযোগও করেন তিনি।

শুক্রবার সকাল ৯ টায় দোকানের ভেতরে চেয়ার-টেবিল বসিয়ে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বলারদিয়ার ৩ নম্বর ওয়ার্ড কার্যালয়ের ভিতরে প্যানা টাঙানো হয় বলে অভিযোগ রয়েছে। এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে পৌর যুব দলের যুগ্ন আহবায়ক গোলাম মোস্তফার মোবাইল ফোনে ফোন করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায় । সেজন্য তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। 

এ ব্যাপারে ওয়ার্ড বিএনপির সভাপতি হেলাল উদ্দিন বলেন, দলীয় সিদ্ধান্তে বলারদিয়ার চৌধুরী মোড়ে একটি কার্যালয় রয়েছে। কেউ ব্যক্তিগতভাবে অন্য কার্যালয় করলে এর দায় দল নেবে না।

এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই শামসুল হক বলেন, পুলিশ প্রশাসনের সিদ্ধান্ত অমান্য করে দোকানের মালামাল লুট ও সেখানে দলীয় কার্যালয় করা ঠিক হয়নি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জানতে চাইলে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, অভিযোগ পাওয়া গেছে; তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

দোকান দখল করে সরিষাবাড়িতে বিএনপির ওয়ার্ড কার্যালয়! এলাকায় উত্তেজনা

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ