ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ১৬ আগস্ট ২০২৬

কচুয়া কড়ইয়ায় যুবকদের মসজিদমুখী করতে আল-হিকমাহ সোশ্যাল কমপ্লেক্সের উদ্যোগে বৈঠক ও দাওয়াতি আয়োজন

বাঁশখালী মাদ্রাসা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

৩নং আয়মা রসুলপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ড জরিপ কার্যক্রমের উদ্বোধন

চট্টগ্রাম পুরাতন গীর্জার অবৈধ'হোটেল সাউদিয়া’উচ্ছেদের মাধ্যমে দখলমুক্ত করলেন জেলা প্রশাসন

সাংবাদিককে মামলা ছাড়াই পুলিশি হয়রানির অভিযোগ

পুলিশের করা সন্ত্রাস বিরোধী মামলায় আসামী বিএনপি-জামায়াতের লোক, প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধার বল্লমঝাড়ে রাস্তা মেরামত কার্যক্রমে ১০ কর্মী চূড়ান্ত করতে লটারি

বাউফলে বিএনপি নেতার ওপর হামলা, আসামি ১৩ কিশোর

বদলগাছীতে গরম পানিতে ঝলসে গেল স্কুল ছাত্রীর শরীর: চিকিৎসার জন্য আকুল আবেদন

মোঃ সারোয়ার হোসেন অপু জেলা  প্রতিনিধি, নওগাঁ। নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউনিয়নে জগদীশপুর (সোনাপাড়া) গ্রামের জহুরুল ইসলামের ছোট মেয়ে আমিনা (১১) পঞ্চম শ্রেণিতে পড়ে

গরম পানিতে শরীর ঝলসে যাওয়া এক স্কুল ছাত্রীর জীবন এখন সংকটাপন্ন। বর্তমানে সে হাসপাতালের বিছানায় তীব্র যন্ত্রণায় ছটফট করছে। অর্থাভাবে তার চিকিৎসা ব্যাহত হওয়ায় পরিবারের পক্ষ থেকে সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের কাছে সাহায্যের আকুল আবেদন জানানো হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে অসাবধানতাবশত রান্নাঘরে রাখা ফুটন্ত গরম পানি ওই ছাত্রীর গায়ের ওপর পড়ে যায়। এতে তার পিঠ, বুক ও হাতসহ শরীরের প্রায় একাংশ মারাত্মকভাবে ঝলসে যায়। দুর্ঘটনার পরপরই তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের বেশ কিছু অংশ গভীরভাবে পুড়ে গেছে এবং দ্রুত দীর্ঘমেয়াদি উন্নত চিকিৎসা প্রয়োজন।

আক্রান্ত শিক্ষার্থী স্থানীয় একটি বিদ্যালয়ের নিয়মিত ছাত্রী। তার বাবা একজন সাধারণ  মোবাইল মেকানিক। নুন আনতে পান্তা ফুরানোর এই সংসারে তিন সন্তান  মেয়ের এই আকস্মিক দুর্ঘটনায় পুরো পরিবারটি এখন দিশেহারা। প্রাথমিক চিকিৎসার খরচ জোগাতে গিয়েই পরিবারটি ইতিমধ্যে ঋণগ্রস্ত হয়ে পড়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাকে পুরোপুরি সুস্থ করে তুলতে বড় অঙ্কের টাকার প্রয়োজন, যা এই দরিদ্র পরিবারের পক্ষে বহন করা অসম্ভব।

মেয়ের জীবন বাঁচাতে এবং তাকে আবার বিদ্যালয়ে ফিরিয়ে নিতে অশ্রুসজল চোখে মা-বাবা দেশ-বিদেশের বিত্তবান, সমাজসেবক ও প্রবাসী ভাইদের কাছে মানবিক সাহায্যের হাত বাড়ানোর অনুরোধ জানিয়েছেন। আপনার সামান্য আর্থিক সহযোগিতা ফিরিয়ে দিতে পারে একটি কোমলমতি শিশুর প্রাণ এবং তার সুপ্ত ভবিষ্যৎ।

যোগাযোগ ও সাহায্য পাঠানোর ঠিকানা: ভুক্তভোগী পরিবারের  বিকাশ/নগদ:  01716966905

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

বদলগাছীতে গরম পানিতে ঝলসে গেল স্কুল ছাত্রীর শরীর: চিকিৎসার জন্য আকুল আবেদন

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ