ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ১৬ আগস্ট ২০২৬

তারাকান্দায় বালিখাঁ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় এ.এইচ.এম. রফিক, প্রত্যাশা দলীয় সমর্থন

সরিষাবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুকে শোকজ

গাজীপুরে বাইপাস থেকে চন্দ্রা পর্যন্ত গার্মেন্টস শ্রমিক আন্দোলন প্রতিরোধে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, মাঠে বিজিবি

তারাকান্দায় পুলিশের তৎপরতায় নাশকতার চেষ্টা পন্ড, মোটরসাইকেল ও টায়ার উদ্ধার

ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন।

জামালগঞ্জে সার পাচারকারীর হাতে পূনরায় সারের ডিলারশীপ দেয়ায়, বাতিল চেয়ে অভিযোগ দায়ের

বিরহের দিন কাটে স্মৃতির মাচালে, গ্রামের অতীত আজও হৃদয়ে অমলিন

কালাইয়ে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

কালাইয়ে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় খালেদা জিয়ার অবদান অবিস্মরণীয়": কেরানীগঞ্জে নিপুণ রায় চৌধুরী

"গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় খালেদা জিয়ার অবদান অবিস্মরণীয়": কেরানীগঞ্জে নিপুণ রায় চৌধুরী

শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার:- গণতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের প্রতীক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে কেরানীগঞ্জে স্মরণসভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৫ আগস্ট, ২০২৬) বাদ জোহর কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।

তিনি তাঁর বক্তব্যে মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতি ও রাজনৈতিক জীবনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, "এ দেশের মানুষের ভোটাধিকার, মানবাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে মরহুমা বেগম খালেদা জিয়ার আজীবন অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। জেল-জুলুম ও নির্যাতন সহ্য করেও তিনি দেশের সার্বভৌমত্ব ও জনগণের অধিকারের প্রশ্নে কখনো আপস করেননি। তাঁর বিদেহী আত্মা আমাদের মাঝে বেঁচে থাকবে গণতান্ত্রিক আন্দোলন ও ত্যাগের এক অনন্ত অনুপ্রেরণা হয়ে।"

তিনি আরও বলেন, "মরহুমা দেশনেত্রীর আদর্শকে ধারণ করে এ দেশের আপামর জনতা ও বিএনপির প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে। তাঁর রেখে যাওয়া শিক্ষাই হবে আমাদের আগামীর মূল দিকনির্দেশনা।"

দোয়া ও মিলাদ মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় খালেদা জিয়ার অবদান অবিস্মরণীয়": কেরানীগঞ্জে নিপুণ রায় চৌধুরী

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

"গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় খালেদা জিয়ার অবদান অবিস্মরণীয়": কেরানীগঞ্জে নিপুণ রায় চৌধুরী

শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার:- গণতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের প্রতীক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে কেরানীগঞ্জে স্মরণসভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৫ আগস্ট, ২০২৬) বাদ জোহর কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।

তিনি তাঁর বক্তব্যে মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতি ও রাজনৈতিক জীবনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, "এ দেশের মানুষের ভোটাধিকার, মানবাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে মরহুমা বেগম খালেদা জিয়ার আজীবন অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। জেল-জুলুম ও নির্যাতন সহ্য করেও তিনি দেশের সার্বভৌমত্ব ও জনগণের অধিকারের প্রশ্নে কখনো আপস করেননি। তাঁর বিদেহী আত্মা আমাদের মাঝে বেঁচে থাকবে গণতান্ত্রিক আন্দোলন ও ত্যাগের এক অনন্ত অনুপ্রেরণা হয়ে।"

তিনি আরও বলেন, "মরহুমা দেশনেত্রীর আদর্শকে ধারণ করে এ দেশের আপামর জনতা ও বিএনপির প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে। তাঁর রেখে যাওয়া শিক্ষাই হবে আমাদের আগামীর মূল দিকনির্দেশনা।"

দোয়া ও মিলাদ মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ডেইলি বাংল সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ