ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ১৯ আগস্ট ২০২৬

বারহাট্টায় নিবন্ধিত চিকিৎসক না হয়েও দাঁতের  চিকিৎসা, একজনকে জরিমানা

মদনে লার্নিং পয়েন্ট কিন্ডার গার্টেনে বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট ও সনদ বিতরণ

নেত্রকোণার দুর্গাপুরে ভার্চুয়ালি কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী

শেরপুরে চ্যানেল আইর প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি-আলোচন সভা অনুষ্ঠিত।

কেশবপুরে ৩ হাজার বিঘা চাষের জমি জলাবদ্ধ, ঘেরের বেড়ি কেটে দিল প্রশাসন

পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ  থানার  উদ্যেগে মত-বিনিময় সভা।

দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

দর্শনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দর্শনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাছাত্র-পুলিশ সংঘর্ষ: ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠানে উচ্চস্বরে গানবাজনা নিয়ে মাদরাসাছাত্রদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় তিন পুলিশ সদস্যকে সব ধরনের দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। 

বুধবার (১৯ আগস্ট) বিকেলে জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে পুলিশ লাইন্সে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার প্রাথমিক পর্যায়ে পুলিশ লাইন্সের গেইট ও কম্পাউন্ড ডিউটিতে থাকা তিন পুলিশ সদস্যকে সব ধরনের দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

ঘটনার প্রকৃত কারণ ও সার্বিক পরিস্থিতি নিরপেক্ষভাবে উদঘাটনের লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)কে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

এর আগে মঙ্গলবার রাতে পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠানের গানবাজনার শব্দ নিয়ে মাদরাসাছাত্রদের সঙ্গে পুলিশের কথা-কাটাকাটির একপর্যায়ে রক্তক্ষয়ী  সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশ ও মাদরাসাছাত্রসহ অন্তত ৩০ জন আহত হন বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করলে শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

এদিকে ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে নানা ধরনের তথ্য ও বক্তব্য ছড়িয়ে পড়ায় তদন্ত শেষ হওয়ার আগে অনুমাননির্ভর বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছে জেলা পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ জানিয়েছে, দায়িত্ব পালনে শৃঙ্খলা, পেশাদারিত্ব ও জবাবদিহিতা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তদন্তে যারা দায়ী প্রমাণিত হবেন, তাদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাছাত্র-পুলিশ সংঘর্ষ: ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ