ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

বিজয়নগরে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৪০ কেজি গাঁজাসহ মো. সোহাগ প্রকাশ সোহান নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) ভোর ৫টা ১০ মিনিটে বিজয়নগর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৭ নম্বর সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার করা গাঁজা উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সোহাগের বিরুদ্ধে এর আগে চারটি মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

গ্রেপ্তার সোহাগ কাশিনগর গ্রামের মৃত হুমায়ুনের ছেলে। এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

বিজয়নগরে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

বিজয়নগরে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৪০ কেজি গাঁজাসহ মো. সোহাগ প্রকাশ সোহান নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) ভোর ৫টা ১০ মিনিটে বিজয়নগর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৭ নম্বর সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার করা গাঁজা উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সোহাগের বিরুদ্ধে এর আগে চারটি মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

গ্রেপ্তার সোহাগ কাশিনগর গ্রামের মৃত হুমায়ুনের ছেলে। এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি বাংল সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ