ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে অস্থায়ী চেকপোস্টে বসিয়ে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

দামুড়হুদা হাউলী ইউনিয়ন পরিষদের উন্নয়ন সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ

ঠাকুরগাঁও -১আসনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধতা ৭ই অক্টোবর প্রতীক বরাদ্দ ২৯অক্টোবর ভোট

গাইবান্ধায় অটোবাইক চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আসক সিলেট জেলা কমিটির সহ-সভাপতি হলেন ওসমানীনগরের মামুনুর রহমান

কালাইয়ে মাত্রাই ইউপি চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ইয়াকুব আলী মন্ডলের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

আখচাষ সম্প্রসারণে জিল বাংলা চিনিকলের মহাব্যবস্থাপকের সাথে বোয়ালমারী গ্রামের আখচাষীদের মতবিনিময়

তাড়াশে ১২ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, থানায় মামলা

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে ১২ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় মো. রাকিব হোসেন (৩২) নামে ওই ব্যক্তির বিরুদ্ধে তাড়াশ থানায় লিখিত অভিযোগ করেছেন শিশুটির বাবা।

অভিযুক্ত রাকিব হোসেন উপজেলার নবীপুর গ্রামের মো. আজিমুদ্দিনের ছেলে। তিনি ভুক্তভোগী শিশুটির প্রতিবেশী।

থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি নবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তার বাবা গ্রামে ঘুরে হাঁস-মুরগি বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। গত ১৬ আগস্ট ভোর সাড়ে ৫টার দিকে তিনি হাঁস-মুরগি বিক্রির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যান। এ সময় ১২ বছর বয়সী মেয়েটি বাড়িতে একা ছিল।

অভিযোগে বলা হয়, একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে রাকিব হোসেন ওই বাড়িতে প্রবেশ করেন। পরে শিশুটিকে আঙিনায় একা পেয়ে একটি কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।

এ সময় শিশুটির ডাক-চিৎকারে প্রতিবেশী জয়নবসহ স্থানীয়রা ছুটে এলে অভিযুক্ত রাকিব হোসেন ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে শিশুটির বাবা তাড়াশ থানায় গিয়ে রাকিব হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম জাফর জানান, ১৬ আগস্ট রাত ১০টার দিকে শিশুটির বাবা থানায় এসে ধর্ষণচেষ্টার অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের দাবি, শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

তাড়াশে ১২ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, থানায় মামলা

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ