ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

সাভারে অটোচালকের হামলায় সাংবাদিক  আবীর আহত, তীব্র নিন্দা ও প্রতিবাদ

কেশবপুরে মহিলা কলেজে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

পটুয়াখালীতে এস আলম পরিবহনের কাউন্টার দখলের অভিযোগ; প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন জামালপুর জেলা শাখার নতুন কমিটি গঠিত, সভাপতি শাহাবুল, সম্পাদক হাসু নির্বাচিত

আপা আপা করিস না, তোদের আপা এই বাংলায় আসবে না

আপা আপা করিস না, তোদের আপা এই বাংলায় আসবে না" - স্লোগানে মুখরিত কচুয়া

মাদক ব্যবসায়ীর মামলা না নিলে আইনজীবীদের সংসার চলবে না? সাংবাদিক আনোয়ার হোসেন রাজ

ভালোবাসা দিয়েই নির্বাচন করতে চান মেয়র প্রার্থী জাকির হোসেন( জাকির)

কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি চলছে

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি কার্যক্রম চলছে। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে কলেজটিতে মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান বিভাগে শিক্ষার্থী ভর্তি নেওয়া হচ্ছে।

কলেজ কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএমটি) শাখাতেও ভর্তি কার্যক্রম চালু রয়েছে। এ শাখায় কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম, ফাইন্যান্সিয়াল প্র্যাকটিসেস, ই-বিজনেস, ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস এবং হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিষয়ে পড়ার সুযোগ রয়েছে।

এ ছাড়া কলেজে মাস্টার্স পর্যায়ে হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা ও সমাজবিজ্ঞানসহ বিভিন্ন একাডেমিক কোর্স চালু রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ও মাস্টার্স পর্যায়েও নিয়মিত শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কলেজের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষার্থীদের জন্য আধুনিক ল্যাবরেটরি, মাল্টিমিডিয়া ক্লাসরুম, সমৃদ্ধ লাইব্রেরি এবং যাতায়াতের জন্য নিজস্ব বাসের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের সুবিধাও রয়েছে। ক্যাম্পাসের নিরাপত্তায় আধুনিক আইপি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা রয়েছে।

কলেজটি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অবস্থিত। বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে কলেজ কর্তৃপক্ষের দেওয়া নম্বর ০১৭১৫-৯৩১১৮৩, ০১৭৪৬-৮৬৯৯৭৩ ও ০১৭১৬-১৪৫২০৮-এ যোগাযোগ করা যাবে।

কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থী ও অভিভাবকদের নির্ধারিত নিয়ম অনুসরণ করে অনলাইনে ভর্তি আবেদন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি চলছে

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ