ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

তারাকান্দায় বালিখাঁ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় এ.এইচ.এম. রফিক, প্রত্যাশা দলীয় সমর্থন

সরিষাবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুকে শোকজ

গাজীপুরে বাইপাস থেকে চন্দ্রা পর্যন্ত গার্মেন্টস শ্রমিক আন্দোলন প্রতিরোধে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, মাঠে বিজিবি

তারাকান্দায় পুলিশের তৎপরতায় নাশকতার চেষ্টা পন্ড, মোটরসাইকেল ও টায়ার উদ্ধার

ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন।

জামালগঞ্জে সার পাচারকারীর হাতে পূনরায় সারের ডিলারশীপ দেয়ায়, বাতিল চেয়ে অভিযোগ দায়ের

বিরহের দিন কাটে স্মৃতির মাচালে, গ্রামের অতীত আজও হৃদয়ে অমলিন

কালাইয়ে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

কালাইয়ে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

রাঙ্গামাটি জেলা পরিষদের নতুন নেতৃত্বে চেয়ারম্যান পদে দীপন তালুকদার( দিপু)

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার:- গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে গঠিত রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার। 

নতুন পরিষদের চেয়ারম্যান করা হয়েছে রাঙ্গামাটি জেলা বিএনপি'র সভাপতি দীপন তালুকদার( দীপু)কে। চেয়ারম্যানসহ মোট ১৫ সদস্যের নতুন পরিষদে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের পাশাপাশি পাহাড়ি-বাঙালি বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিত্ব রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট)২৬ খ্রিঃ বিকেলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পরিষদ শাখা-১ থেকে জারি করা প্রজ্ঞাপনে নতুন চেয়ারম্যান ও ১৪ সদস্যের নাম ঘোষণা করা হয়। নতুন পরিষদে রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু'কে চেয়ারম্যান পদে। 

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ (মামুন) এবং রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ সাব্বির'কে সদস্য করা হয়েছে। পাশাপাশি প্রথমবারের মতো খিয়াং সম্প্রদায় থেকেও একজনকে পরিষদে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী জেলা পরিষদের নতুন সদস্যরা হলেন-কেন্দ্রীয় যুবদল নেতা রাঙ্গামাটি সদরে'র বাসিন্দা শাশ্বত চাকমা রিংকু, বাঘাইছড়ি উপজেলা থেকে বিল্টু চাকমা, বরকল উপজেলা থেকে সুবিমল চাকমা, জুরাছড়ি থেকে অনিল বরণ চাকমা, কাপ্তাই থেকে উথোয়াইমং মার্মা, কাউখালীর বেতবুনিয়া থেকে পাইচিং মং মার্মা, রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি থেকে মিস প্রেমা তালুকদার, খিয়াং সম্প্রদায় থেকে রাজস্থলীর বড় কুক্যাছড়ির বাসিন্দা তিমথী খিয়াং, রাঙ্গামাটি সদরের গর্জণতলীর বাসিন্দা সুপর্ণ দেব বর্মন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মামুনুর রশিদ মামুন, লংগদু উপজেলা থেকে বিএনপি নেতা মোঃ তোফাজ্জল হোসেন, রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গর্জনতলীর বাসিন্দা   ফারুক আহমেদ (সাব্বির) সদরে'র তবলছড়ির মাষ্টার কলোনীর বাসিন্দা মিস নন্দিতা দাশ ও কেন্দ্রীয় ছাত্রদল নেত্রী মিস চন্দ্রা চাকমাকে সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৯৮ এবং পরবর্তী সংশোধনী আইনের বিধান অনুযায়ী সরকার এ অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নতুন পরিষদ আইন অনুযায়ী জেলা পরিষদের সব দায়িত্ব পালন করবে।

একই সঙ্গে ২০২৪ সালের ৭ নভেম্বর গঠিত আগের অন্তর্বর্তীকালীন পরিষদ বাতিল করা হয়েছে। নতুন পরিষদ গঠনের আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নতুন পরিষদে দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ ও সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত নেতাকর্মীদের মূল্যায়ন করায় বিএনপির তৃণমূলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে উচ্ছ্বাসও রয়েছে।

সংশ্লিষ্টদের মতে, নতুন পরিষদ গঠনের মধ্য দিয়ে দলের দুঃসময়ে মাঠে থাকা নেতাকর্মীদের রাজনৈতিক ভূমিকা মূল্যায়নের একটি বার্তা দেওয়া হয়েছে। এখন নতুন পরিষদের সামনে জেলার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

রাঙ্গামাটি জেলা পরিষদের নতুন নেতৃত্বে চেয়ারম্যান পদে দীপন তালুকদার( দিপু)

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ