ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে অস্থায়ী চেকপোস্টে বসিয়ে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

দামুড়হুদা হাউলী ইউনিয়ন পরিষদের উন্নয়ন সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ

ঠাকুরগাঁও -১আসনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধতা ৭ই অক্টোবর প্রতীক বরাদ্দ ২৯অক্টোবর ভোট

গাইবান্ধায় অটোবাইক চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আসক সিলেট জেলা কমিটির সহ-সভাপতি হলেন ওসমানীনগরের মামুনুর রহমান

কালাইয়ে মাত্রাই ইউপি চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ইয়াকুব আলী মন্ডলের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

আখচাষ সম্প্রসারণে জিল বাংলা চিনিকলের মহাব্যবস্থাপকের সাথে বোয়ালমারী গ্রামের আখচাষীদের মতবিনিময়

দোয়ারাবাজারে যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নকে মাদকমুক্ত করার লক্ষ্যে সচেতন যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে বাংলাবাজার সিএনজি স্ট্যান্ড সংলগ্ন মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় ইউপি সদস্য সফিউল্লাহর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল হোসাইন।

সমাবেশে দোয়ারাবাজার থানার এসআই ও বাংলাবাজার ইউনিয়নের বিট পুলিশিং কর্মকর্তা মাসুদুল হক আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, “মাদক, সমাজকে ধুঁকে ধুঁকে শেষ করে দিচ্ছে। মাদকমুক্ত ইউনিয়ন গড়তে অপরাধী ও মাদকসেবীদের সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন।”

প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান শেখ আবুল হোসাইন বলেন, “মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। যুবসমাজকে রক্ষা করতে না পারলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। মাদকের বিরুদ্ধে সবাইকে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

সভায় আরও বক্তব্য দেন ইউপি সদস্য মোশাররফ হোসেন, সাবেক ইউপি সদস্য আশরাফ উদ্দিন, বাংলাবাজার ব্যবসায়ী কমিটির আহ্বায়ক আব্দুল মনাফ, সিএনজি স্ট্যান্ডের সভাপতি আবুল কালাম, আবুল কাশেম মাষ্টার, মাওঃ ইসলাম উদ্দিন সচেতন যুব সমাজের প্রতিনিধি দেলোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ মোতালিব ভূঁইয়া, মাওলানা হোসাইন আহমদ, আব্দুল হামিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এছাড়া বিট পুলিশিংয়ের এএসআই আব্দুল ওয়াদুদ ও এএসআই বজলুর রহমানসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

সমাবেশে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

আয়োজক সচেতন যুব সমাজের পক্ষ থেকে জানানো হয়, বাংলাবাজার ইউনিয়নকে পুরোপুরি মাদকমুক্ত না করা পর্যন্ত মাদকের বিরুদ্ধে এ সামাজিক আন্দোলন অব্যাহত থাকবে। বক্তারা মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়ী সমাজ ও যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

দোয়ারাবাজারে যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ