ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

কচুয়ায় মসজিদ-মাদ্রাসার সামনে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ, প্রতিবাদ করায় সাংবাদিককে হুমকি

মানিকগঞ্জে কেমিক্যাল দিয়ে জিলাপি বানানোর অভিযোগ, তথ্য সংগ্রহে করতে গিয়ে সাংবাদিককে মবের শিকার।

বারদীতে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. আবুবকর সিদ্দিক রোমানের ব্যাপক গণসংযোগ

কাজিপুরে আল-জামিয়াতুল মাদানিয়া কনসিডিয়াম মাদরাসায় বার্ষিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রূপগঞ্জে হোটেল মালিককে কুপিয়ে জখম

রূপগঞ্জে হোটেল মালিককে কুপিয়ে জখম

পীরগাছায় গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

আব্দুল আহাদ হত্যা মামলার আসামীদের ফাঁসি চান এলাকাবাসী।

চট্টগ্রামে সাংবাদিক হাসানুর জামান বাবুকে প্রাণনাশের হুমকি কোতোয়ালি থানা জিডি

মদনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ রাসেল আহমেদ, মদন (নেত্রকোনা) প্রতিনিধি:- নেত্রকোনার মদনে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মদন পৌর শাখার উদ্যোগে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, বৃক্ষরোপণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও র‌্যালির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মদন পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন। বিশেষ অতিথি ছিলেন মদন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদির।

মদন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান নয়ন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মদন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মদন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল লতিফ।

বক্তব্যে নুরুল আলম তালুকদার বলেন, বিএনপি ক্ষমতায় আসার মাত্র পাঁচ মাসের মধ্যে দেশের কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশজুড়ে প্রায় ১৩ লাখ কৃষককে এ ঋণ মওকুফের সুবিধার আওতায় আনা হয়েছে বলে তিনি দাবি করেন।

প্রধান অতিথি কামরুজ্জামান চন্দন ও বিশেষ অতিথি শেখ আব্দুল কাদিরসহ অন্যান্য বক্তারা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠার ইতিহাস ও দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের ভূমিকা তুলে ধরেন। তারা সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও জনসম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মদনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ