ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ২২ আগস্ট ২০২৬

জনসেবার অঙ্গীকার নিয়ে আবারও আজিমনগর চেয়ারম্যান পদে লড়তে চান-  মোঃ আলী আকবর খান।

হরিরামপুরে তিন দিনব্যাপী ভেলাবাদ মোহাম্মদ আলী ফকিরের ৪৫তম ওরশ মোবারক অনুষ্ঠিত।

লিবিয়ায় জিম্মি করে ২৫ লাখ টাকা আদায়, দেশে ফিরেও হামলার শিকার প্রবাসী

সাতক্ষীরার বৈকারী ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

তারাকান্দায় রিয়াজ উদ্দিন তালুকদার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

জনসেবার অঙ্গীকার নিয়ে আবারও ধূলশুড়া চেয়ারম্যান পদে লড়তে চান-  মোঃ জায়েদ খান।

পীরগঞ্জে মেয়র প্রার্থী হিসেবে এমপির সমর্থনের দাবি বিএনপি নেতার, এমপি বললেন ‘কাউকে সমর্থন দিইনি’

বাদিয়াখালীতে চিকিৎসকের বাড়িতে সেচপাম্পের তার চুরির অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

কেরানীগঞ্জে প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইলচেয়ার বিতরণ, প্রধান অতিথি গয়েশ্বর চন্দ্র রায়

শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার"আসুন আমরা সবাই মিলে প্রতিবন্ধী শিশুদের পাশে দাঁড়াই"-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চলাচলের সুবিধার্থে আনুষ্ঠানিকভাবে হুইলচেয়ার বিতরণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২২ আগস্ট ২০২৬) সকাল ১০টায় কেরানীগঞ্জ প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক মানবিক অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের হাতে এই হুইল চেয়ার গুলো তুলে দেওয়া হয়।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-৩ আসনের জাতীয় সংসদ সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "বিশেষ চাহিদাসম্পন্ন কোমলমতি শিশুরা আমাদেরই সন্তান। সমাজের মূলধারায় তাদের যুক্ত করতে হলে সবাইকে ভালোবাসার হাত বাড়িয়ে দিতে হবে। তারা সমাজের বোঝা নয়, সঠিক যত্ন, শিক্ষা ও সহানুভূতি পেলে তারাও দেশের সম্পদে পরিণত হতে পারে।"

তিনি আরও উল্লেখ করেন, এই হুইলচেয়ার বিতরণ কেবল একটি সহায়তা নয়, বরং শিশুদের আত্মবিশ্বাস ও স্বাভাবিক চলাফেরার পথ সুগম করার একটি ক্ষুদ্র প্রয়াস। এ সময় তিনি সমাজের ধনাঢ্য ও সচেতন ব্যক্তিদের অসহায় ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব নাজিমউদ্দীন মাস্টার, মোঃ আহসান উল্লাহ চৌধুরী, অ্যাডভোকেট খন্দকার এম মনিরুজ্জামান, মোজাদ্দেদ আলী বাবু, ডাঃ এফ এ সিদ্দিক মামুন এবং ডাঃ মোঃ জাকির হোসেন (মামুন) সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

হুইলচেয়ার হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অভিভাবকগণ। তাঁরা এই মানবিক উদ্যোগের জন্য আয়োজক ও সংশ্লিষ্টদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে শিশুর সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

কেরানীগঞ্জে প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইলচেয়ার বিতরণ, প্রধান অতিথি গয়েশ্বর চন্দ্র রায়

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ