ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ২৩ আগস্ট ২০২৬

আশুলিয়ায় ৪১ জন সুবিধাবঞ্চিত শ্রমিকের সন্তানের বিনামূল্যে খৎনা ও উপহার সামগ্রী বিতরণ

রংপুরে রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন

নোয়াখালীতে শান্তি-সম্প্রীতিতে দুর্গাপূজা উদ্‌যাপন

পাঁচবিবিবি বারোকান্দ্রী প্রীতি ফুটবল টুর্নামেন্ট ( সিজন ৯) ২০২৬ এর শুভ উদ্বোধন।

ময়মনসিংহ বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি

মনপুরায় বিদ্যুৎ সংকটে অতিষ্ঠ ব্যবসায়ীরা, আবাসিক প্রকৌশলীর কার্যালয়ের সামনে অবস্থান

সরিষাবাড়ীতে বসত-বাড়িতে হামলা-লুটপাট, দুই নারীকে কুপিয়ে ও পিটিয়ে আহত

সন্দেহ প্রবণতা এক ধরনের মানসিক রোগের লক্ষণ

পেট্রোল ঢেলে শ্রমিক সর্দারকে পুড়িয়ে দেওয়ার অভিযোগ, রাজশাহী মেডিক্যালে চিকিৎসাধীন

  মোঃ সারোয়ার হোসেন অপু                 নওগাঁ জেলা , প্রতিনিধি:- নওগাঁর বদলগাছীতে মোটরসাইকেল আরোহী এক শ্রমিক সর্দার পাখি নামে এক ব্যক্তির শরীরে পেট্রোলসদৃশ তরল পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাখি নামের ওই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ধাওয়া করে হোসাইন মো. আসাদুজ্জামান টুটুল (৫৬) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। টুটুল কয়াভবানীপুর গ্রামের মৃত আফতাব মন্ডলের ছেলে।

শনিবার (২২ আগস্ট) দুপুর দুইটার দিকে উপজেলার কোলা ইউনিয়নের মধ্যপুখুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।আহত পাখি উপজেলার কয়াভবানীপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি কোলা ইউনিয়ন শ্রমিক সর্দার হিসেবে কাজ করেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে পাখি তাঁর সহযোগী রবিউলকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বদলগাছী বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে আধাইপুর ইউনিয়নের বিষ্ণুপুর ব্রিজ এলাকায় আসাদুজ্জামান টুটুল তাঁদের মোটরসাইকেলে ওঠেন। পরে মধ্যপুখুরিয়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের তেল শেষ হয়ে যায়। এ সময় পাখির সঙ্গে টুটুলের কথাকাটাকাটি হয়।

একপর্যায়ে টুটুল পলিথিনে মোড়ানো পেট্রোলসদৃশ তরল পদার্থ পাখির শরীরে ঢেলে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ। আগুনে পাখির শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে ঘটনার পর টুটুল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাঁকে ধাওয়া করে আটক করেন। পরে তাঁকে বদলগাছী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, ‘অভিযোগের ঘটনায় আসাদুজ্জামান টুটুলকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’ এর আগে মাদকসহ টুটুলকে গ্রেপ্তার করে মাদক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

পেট্রোল ঢেলে শ্রমিক সর্দারকে পুড়িয়ে দেওয়ার অভিযোগ, রাজশাহী মেডিক্যালে চিকিৎসাধীন

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ