ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

অসুস্থ নেতার পাশে মেয়র প্রার্থী আবির আহমেদ বিপুল, নিলেন শারীরিক অবস্থার খোঁজখবর

নেত্রকোণা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত কলমাকান্দার সোহেল রানা

কটিয়াদীতে ছাদে খেলতে গিয়ে নিচে পরে ৩য় শ্রেণির শিক্ষার্থী নিহত

দুবাইয়ে পরিচয় ও প্রেম, কেরালার তরুণী এখন ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে অবস্থান করছে।

বিশ্ব ওরস শরীফে অংশ নেওয়ার আহ্বানে পঞ্চগড়ে জাকের পার্টির দাওয়াতি র‍্যালি

নান্দাইলে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদপ্রদান অনুষ্ঠান  অনুষ্ঠিত

দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কক্সবাজারের উখিয়া থানা কর্তৃক পরিচালিত গত ২৪ ঘন্টার অভিযানে ৬জন গ্রেপ্তার

ভেড়ামারায় ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু: ৩ সন্তানকে নিয়ে চরম দিশেহারা পরিবার।

মোহন আলী স্টাফ রিপোর্টার কুষ্টিয়া।কুষ্টিয়ার ভেড়ামারায় সবজি ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আলেফ (৩৭) নামে এক প্রান্তিক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল আনুমানিক ০৬/২০ মিনিটের সময় উপজেলার ধরমপুর ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলেফ ওই এলাকার আলী আকবরের ছেলে।

​স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, নিহত আলেফ অত্যন্ত দরিদ্র ও ভূমিহীন ছিলেন। অন্যের জমি লিজ নিয়ে সবজির চারা উৎপাদন এবং তা স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করে কোনো মতে সংসার চালাতেন তিনি। প্রতিদিনের মতো আজ সকাল সাড়ে ৬টার দিকে তিনি নিজের নার্সারিতে চারাগাছে পানি দিচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসলে তিনি গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

​আলেফের এই আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি ছাড়া পরিবারে আর কোনো উপার্জনক্ষম ব্যক্তি নেই। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিনটি ছোট্ট সন্তান রেখে গেছেন। পরিবারটির একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে সন্তানদের লেখাপড়া ও দুবেলা দুমুঠো ভাত জোটানো নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছে স্বজনেরা।

​স্থানীয় বাসিন্দারা জানান, কঠোর পরিশ্রম করে পরিবারটি আগলে রেখেছিলেন আলেফ। তাঁর মৃত্যুতে পরিবারটি আজ পুরোপুরি অসহায়। এ অবস্থায় নিঃস্ব পরিবারটির পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

ভেড়ামারায় ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু: ৩ সন্তানকে নিয়ে চরম দিশেহারা পরিবার।

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ