ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ২৬ আগস্ট ২০২৬

সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা

অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স, পটুয়াখালীতে ৬ জন গ্রেপ্তার

ওসমানীনগর প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা, সভাপতি শরীফ চৌধুরী সম্পাদক রনিক পাল

ময়মনসিংহ রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক আনসার উদ্দিনের পিতার ইন্তেকাল, পারিবারিক কবরস্থানে দাফন

এটা সংসদেও উঠাবো,পরিদর্শন কক্ষ নিয়ে সৈয়দপুরে দুই এমপির তর্ক

বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্য চাইল পুলিশ

১০০ গ্রাম হেরোইনসহ চাঁপাইনবাবগঞ্জে তিনজন গ্রেপ্তার

মাহিদুল ইসলাম ফরহাদ  চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-  চাঁপাইনবাবগঞ্জে ১০০ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) রাত ৮টা ৩৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন নবাবগঞ্জ পৌরসভার আজাইপুর পুকুরপাটান গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

 পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় সদর মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) ওমর ফারুক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

 অভিযানে আজাইপুর গ্রামের মাদক ব্যবসায়ী মোসাঃ রাজিয়া বেগমের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে এবং তার সঙ্গে থাকা আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মোসাঃ রাজিয়া বেগম (৪৭), স্বামী-মৃত বুলু, সাং-আজাইপুর; মোঃ মফিজুল (৫০), পিতা-মৃত তরিকুল ইসলাম, সাং-মাঝপাড়া বালিগ্রাম; এবং মোসাঃ রুমি বেগম (২৭), পিতা-মৃত বুলু, স্বামী-মোঃ রাজন, সাং-আজাইপুর। 

তাদের সবার থানা ও জেলা চাঁপাইনবাবগঞ্জ। অভিযানে গ্রেপ্তারদের হেফাজত থেকে ১০০ গ্রাম কথিত মাদকদ্রব্য হেরোইন এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ১৬ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। 

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকমুক্ত বাংলাদেশ গড়তে মাদকসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। একই সঙ্গে তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখার কথাও জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

১০০ গ্রাম হেরোইনসহ চাঁপাইনবাবগঞ্জে তিনজন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ